সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ফেনগালের প্রভাবে ভাসবে দক্ষিণবঙ্গ! জাঁকিয়ে শীত আর কবে? জানাল হাওয়া অফিস

Kaushik Roy | ৩০ নভেম্বর ২০২৪ ২০ : ০২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: নভেম্বর মাসেও কোথাও কোথাও হালকা ফ্যান চালাতে হচ্ছে বঙ্গবাসীকে। তাঁদের মনে প্রশ্ন, জাঁকিয়ে শীত আর কবে পড়বে? তার মধ্যেই এবার আকাশ কালো করে বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত জানালেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে এই বৃষ্টি আপাতত চলতে থাকবে। শনি এবং রবিবার টানা চলবে বৃষ্টি।

 

 

সোমবার থেকে কিছুটা কমার সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্যজুড়ে। কিন্তু এই মেঘলা আকাশের প্রভাবে গত দুদিনে বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত বৃহস্পতিবার এবং শুক্রবার ৩.৫ ডিগ্রি এবং শনিবার ৪.৯ ডিগ্রি বেড়েছে বাংলার সর্বনিম্ন তাপমাত্রা। যা কিনা চিন্তা বাড়াচ্ছে শীত পড়া নিয়ে। যেটুকু শীত পড়েছে তার বেশিরভাগটাই উত্তুরে হাওয়ার জন্য। কিন্তু গাঙ্গেয় এলাকাগুলিতে এখনও উত্তুরে হাওয়া সেভাবে বইতে শুরু করেনি।

 

 

সোমনাথ বাবু জানান, ‘বৃষ্টির পরিমাণ কমে গেলে তাপমাত্রা কমবে ঠিকই। কিন্তু যেটুকু বেড়েছে গত দুদিনে সেটা কমে আবার আগের জায়গাতেই ফিরবে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এরকমই চলবে’। তিনি আরও বলেন, ‘তামিলনাড়ুতে যে ঘূর্ণিঝড় ফেনগাল আছড়ে পড়ছে তার খুব বেশি প্রভাব না পড়লেও কিছুটা আঁচ তো পড়ে। তার ফলেই উত্তর বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোনের তরঙ্গ থেকে একটা আর্দ্র ভাব সৃষ্টি হয়েছে।

 

 

সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার এবং ৪.৫ কিলোমিটার পর্যন্ত একটা জলীয় বাষ্পের স্তর সৃষ্টি হয়েছে। যার কারণেই উপকূলবর্তী এলাকা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। পুরো পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি’। তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এরকম আবহাওয়া চলবে। জাঁকিয়ে শীত পড়তে পড়তে ১৫ ডিসেম্বর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া