সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ৩০ নভেম্বর ২০২৪ ১৮ : ৪১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: দার্জিলিং বা শিলিগুড়ি গেছেন অথচ ভুটিয়া মার্কেটে যাননি এরকম বাঙালির সংখ্যা কিন্তু হাতে গুনে বলা যায়। কারণ, হাতে বোনা উলের তৈরি শীতের পোশাক পেতে একসময় এই মার্কেটে ছিল সমতলের বাঙালির এক বড় ভরসা। ফলে পাহাড়ে কেউ বেড়াতে গেলে তাঁর কাছে এই মার্কেট থেকে সোয়েটার, চাদর এনে দেওয়ার একাধিক আর্জি জমা পড়ত।
কারণ শীত পড়লেই দার্জিলিং ও তার পার্শ্ববর্তী এলাকা থেকে উলের পোশাক নিয়ে সমতল শিলিগুড়িতে নেমে আসতেন ভুটিয়ারা। এমন কী প্রতিবেশী রাষ্ট্র ভুটান থেকে এসেও উলের পোশাকের পসরা সাজিয়ে বসতেন ভুটিয়ারা। তাঁদের হাতে থাকত উল, কাঁটা। যা দিয়ে খরিদ্দারের পছন্দ অনুযায়ী দ্রুত বুনে দিতেন সোয়েটার। মূলত হাতে বোনা শীতের পোশাক কিনতেই এই মার্কেটে ভিড় করতেন ক্রেতারা। শীত শেষ হয়ে গেলেই ফিরে যেতেন ভুটিয়ারা তাঁদের ঘরে।
কিন্তু সময়ের সঙ্গে এই বাজার এখন হাতে বোনা শীতের পোশাকের জায়গায় এসেছে রেডিমেড পোশাক। অতীত হয়ে গিয়েছে ভুটিয়া মহিলাদের ব্যস্ত হাতে একের পর এক সোয়েটার বুনে চলার দৃশ্য। ভুটিয়াদের জায়গায় এখন এই মার্কেটে বসছেন স্থানীয় ব্যবসায়ীরা। বৃহস্পতিবার ২৮ নভেম্বর এবছর এই মার্কেট চালু হলেও বহু দোকানের ঝাঁপ এখনও বন্ধ। মার্কেট কমিটির সদস্য মংলু খান বলেন, ''আশা করা যায় দিন পাঁচেকের মধ্যেই বাকি দোকানগুলি খুলে যাবে।'' তাঁর আক্ষেপ, ''আগে হাতে বোনা পোশাক বিক্রি হলেও এখনকার ক্রেতারা সেই পোশাকের সঠিক মূল্য দিতে চায় না। পাশাপাশি দক্ষ কারিগরের অভাবে বাইরের ব্যবসায়ীরাও আসতে চায় না। এবার বেশিরভাগ দোকান চালাচ্ছেন স্থানীয়রা। সিকিম থেকেও কিছু আসবেন। এই মার্কেটের ৮০ শতাংশ মালপত্র এখন আনা হয় দিল্লি বা হরিয়ানা থেকে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার