সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ৩০ নভেম্বর ২০২৪ ১৮ : ৩২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: নেশামুক্তি কেন্দ্রে রোগীর মৃত্যুর অভিযোগ। এর ফলে উত্তেজিত জনতা ভাঙচুর চালাল বারুইপুর থানার ১৫ নম্বর ওয়ার্ডের ওই অভিযুক্ত নেশামুক্তি কেন্দ্রে। যাঁরা এই কেন্দ্রটি পরিচালনা করতেন এই ঘটনার পর থেকে তাঁরা পলাতক।
স্থানীয় সূত্রে খবর, ওই নেশামুক্তি কেন্দ্র গত দেড় বছর ধরে চিকিৎসাধীন ছিলেন দক্ষিণ গড়িয়ার বাসিন্দা সৌরভ মণ্ডল। গতকাল সন্ধ্যা থেকেই ওই নেশার মুক্তি কেন্দ্রে তাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। মারের চোটে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর খবর পেয়ে সৌরভের পরিবার ও তাঁর আত্মীয়-স্বজন ওই নেশামুক্তি কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায়। এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। উত্তেজনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বারুইপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্চনা মল্লিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তিনিও এই নেশামুক্তি কেন্দ্রে বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন। তিনি বলেন, ''দীর্ঘ দশ বছর ধরে এই নেশামুক্তি কেন্দ্র চলছে। এখানে মারধর করা প্রচুর অভিযোগ রয়েছে। এখানে রোগীদের মারধর করার অনেক অভিযোগ রয়েছে। রোগীর চিকিৎসা করাতে আসা অনেক পরিবার একই কথা বলছেন। পুলিশকে বলেছি পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য।''
স্থানীয় বাসিন্দা ঝর্না গোস্বামী জানান, প্রতিদিন এই নেশামুক্তি কেন্দ্রে ব্যাপক গণ্ডগোল হয়। মারধর করা হয় রোগীদের। তাঁদের চিৎকার শোনা যায় প্রতিদিন। এ দিন সন্ধ্যায় এক রোগীর মৃত্যু হয়। তার আগে তাকে ব্যাপক মারধর করা হয়েছে বলে অভিযোগ।
এই নেশামুক্তি কেন্দ্র যাঁরা চালাচ্ছিলেন এই ঘটনার পর তাঁরা পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার