সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৯ নভেম্বর ২০২৪ ০৩ : ৩২Debosmita Mondal
মিল্টন সেন, হুগলি: মহিলা ঢাকিদের ঢাকের শব্দ সঙ্গে আদিবাসী নৃত্য, রণ পা, বহুরূপী-সহ আরও নানান উপস্থাপনার মধ্য দিয়ে সাড়ম্বরে শুরু হল 'বাংলা মোদের গর্ব'। প্রতিটি জেলাতেই এই অনুষ্ঠান উদযাপিত হয়। এবার শুরু হল হুগলিতে। জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় ভদ্রেশ্বর কল্যাণ সংঘ ময়দানে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য, সভাধিপতি রঞ্জন ধাড়া, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ভদ্রেশ্বর পুরসভার পুরপ্রধান প্রলয় চক্রবর্তী সহ অনেকেই।
এই আয়োজনের মূল আকর্ষণ মেলা। এতে রয়েছে বিভিন্ন কুটির শিল্পের প্রদর্শনী সঙ্গে হস্ত শিল্পের দোকান। মেলা কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, এতে মোট স্টলের সংখ্যা রয়েছে ২৩টি, তার মধ্যে আটটি স্টল ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিভাগের সাহায্যে পণ্য উৎপাদন করা হস্তশিল্পীদের জন্য। সাতটি স্টল স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত পণ্যের জন্য। মেলার পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী নিয়ে, এক বড় মাপের প্রদর্শনীরও এদিন আয়োজন করা হয়, যার নাম "উন্নয়নের পথে মানুষের সাথে"। অনুষ্ঠানে অংশ নিয়েছেন হুগলি জেলার প্রায় শতাধিক লোকশিল্পী। আগামী তিন দিন ভদ্রেশ্বর স্টেশন বাজার সংলগ্ন কল্যাণ সংঘ ময়দানে মেলা চলবে। প্রথম দিনে অনুষ্ঠান পরিবেশন করেন পুরুলিয়া জেলার নাটুয়া, পূর্ব বর্ধমান জেলার রণ পা নৃত্য এবং বীরভূমের জয়দেব থেকে আগত বাউলেরা। তিনদিনের মেলায় অংশ নেবেন শিল্পী ইন্দ্রাণী সেন, সুরজিৎ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র রায়ের মত নামকরা শিল্পীরা। এই মেলায় প্রবেশ করতে লাগবে না কোনও টিকিট মূল্য এমনটাই জানিয়েছে তথ্য ও সংস্কৃতি বিভাগ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার