সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আদালত চত্বরে পুলিশের হাতে কামড় বসিয়ে পালানোর চেষ্টা বিচারাধীন বন্দির

Kaushik Roy | ২৯ নভেম্বর ২০২৪ ২৩ : ৩১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পুলিশের হাত ছাড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা বন্দির। তাড়া করে ফের তাকে পাকড়াও করল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদীয়ায়। অভিযুক্ত মানিক শীল ওরফে রাজা'কে শুক্রবার কৃষ্ণনগর আদালতে পেশ করার সময় সে কর্তব্যরত পুলিশের হাতে কামড় দিয়ে পালাতে চেষ্টা করে বলে অভিযোগ। কিছুটা দৌড়ে তাকে ধরে পুলিশ। এবিষয়ে কৃষ্ণনগর ফৌজদারি আদালতের ল'ক্লার্ক কমিটির সম্পাদক শতদল দত্ত বলেন, ওই বন্দি পুলিশের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে সবাই মিলে তাড়া করে একটি নার্সিং হোম-এর কাছ থেকে ধরা হয়।

 

আইনজীবীদের কথায়, থানা বা জেল হেফাজত থেকে  বিচারাধীন বন্দিকে হাতকড়া বা কোমড়ে দড়ি পরিয়ে নিয়ে আসা বা যাওয়া আইন ও মানবতাবিরোধী। সাধারণ বন্দি হলে বেশিরভাগ সময়ই তাকে হাত ধরে বা পুলিশি ঘেরাটোপে নিয়ে যাওয়া হয়। দাগীদের ক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়। সেক্ষেত্রে আগে-পিছে সশস্ত্র পুলিশ থাকে। এদিন ওই বন্দিকে আদালতে নিয়ে এসে যখন এজলাসের দিকে নিয়ে যাওয়া  হচ্ছিল তখন আচমকাই তার সঙ্গে থাকা পুলিশকর্মীর হাতে কামড় দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। যদিও কামড় দেওয়ার বিষয়টি নিয়ে পুলিশ কিছু বলতে চায়নি। ঘটনার আকস্মিকতায় প্রথমে হকচকিয়ে গেলেও দ্রুত তাকে ধাওয়া করে পুলিশ ও অন্যরা। শেষপর্যন্ত ধরা পড়ে সে। ধৃতের বিরুদ্ধে মারামারি-সহ একাধিক অভিযোগ জমা আছে পুলিশের খাতায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া