সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৯ নভেম্বর ২০২৪ ২৩ : ০২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মাত্র তিন মাস আগে রাস্তা সংস্কার হয়েছে। সরকারি তহবিল থেকে বরাদ্দও নেহাত কম হয়নি। খাতাকলমে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের ৫১ লক্ষ টাকা ব্যয় করে রাস্তা সংস্কার হয়েছে। তিন মাস ঘুরতেই পিচ উঠে রাস্তার ইট-পাথর বেরিয়ে পড়েছে। তৈরি হয়েছে বড় বড় গর্ত।
সরকারি প্রকল্পের কাজ নিয়ে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের আমলানির বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি হালকা ভাবে দেখছে না। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বিডিওকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ব্ল্যাক লিস্টেড করা হতে পারে কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থাকে।
হাসনাবাদ ব্লকের আমলানি পঞ্চায়েতের আমদানি হাটখোলা মোড় থেকে পালপাড়া স্লুইসগেট পর্যন্ত তিন কিলোমিটার দৈর্ঘ্যের একটি ব্যস্ত রাস্তা রয়েছে। ওই রাস্তাটি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের তত্ত্বাবধানে রয়েছে। মাত্র তিন মাস আগে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অধীনে রাস্তাটিতে সংস্কারের কাজ হয়। তাতে ৫১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল।
কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়ে বরাদ্দ টাকা পেয়েও গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, তিন মাসের মধ্যে রাস্তার ইট-পাথর বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও সেই ইট-পাথর উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। ওই রাস্তা দিয়ে পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের বাসিন্দারা যাতায়াত করেন। ছোট ও মাঝারি যানবহনও চলাচল করে। যাতায়াত করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও।
সংস্কার হওয়ার তিন মাসের মধ্যেই সেই রাস্তার পিচ উঠে গিয়েছে। তৈরি হয়েছে মরণফাঁদ। বেহাল রাস্তায় রাতের দিকে ছোট বড় দুর্ঘটনাও ঘটে চলেছে। বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সংস্কারের কাজে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে ৫১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। ঠিকাদারি সংস্থা ঠিকমতো কাজ না-করে টাকা নিয়ে চলে গিয়েছে। তাই, তিন মাসের মধ্যে সংস্কার হওয়ার রাস্তা মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা বাবলু মণ্ডল, সমরেশ সরকার, বাবু গাজি ও দুলাল মণ্ডল বলেন, 'রাস্তা সংস্কারের জন্য সরকার বহু টাকা বরাদ্দ করেছে। ঠিকাদারি সংস্থা সেই কাজ ঠিকভাবে করেনি। কিন্তু বরাদ্দ টাকা তারা তুলে নিয়েছে। আমরা চাই, ঘটনা তদন্ত হোক। ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। রাস্তা আবার নতুন করে সংস্কার করা হোক। না-হলে দুর্ঘটনা বাড়তেই থাকবে।'
রাস্তা খারাপের কাজ যে ঠিকমতো হয়নি তা মেনে নিয়েছেন আমলানি পঞ্চায়েতের প্রধান মিঠু মণ্ডলও। তিনি বলেন, 'রাস্তার সংস্কারের কাজ হয়ে যাওয়ার পর আমি গিয়ে দেখে এসেছিলাম। আমি ইঞ্জিনিয়ার নই। খোলা চোখে ভালো-মন্দ কিছু বুঝতে পারিনি। তিন মাসের মধ্যে দেখছি, রাস্তার পিচ উঠে থানাখন্দ তৈরি হয়ে গিয়েছে। জেলা পরিষদের পদাধিকারীদের কাছে আমি বিষয়টি জানিয়েছি।'
উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ কর্তৃপক্ষ বিষয়টি হালকাভাবে দেখছে না। জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, 'বিডিওকে ওই রাস্তা পরিদর্শন করে রিপোর্ট দিতে বলেছি। অভিযোগ সত্যি হলে কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে ওই ঠিকাদারি সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার