সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৯ নভেম্বর ২০২৪ ২০ : ৪১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : একটি কোম্পানির দামী মোটরসাইকেল দেখতে যাওয়াই কাল হল সালার থানার কান্দরা -মিল্কিপাড়া এলাকার এক কুখ্যাত দুষ্কৃতীর। মোটরসাইকেলের দোকানের সামনে উঁকিঝুঁকি মারার সময় বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সালার থানার পুলিশ ওই দুষ্কৃতীকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করল।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই দুষ্কৃতির নাম আলম শেখ। তার বাড়ি সালার থানার কান্দরা -মিল্কিপাড়া এলাকায়। ধৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পাইপ গান এবং একটি পয়েন্ট ৩০৩ বোরের গুলি।
পুলিশ সূত্রে জানা গেছে -বৃহস্পতিবার রাতে কান্দরা মাঠ সংলগ্ন একটি মোটরসাইকেলের শোরুম-এর কাছে কোনও অপরাধ করার জন্য আগ্নেয়াস্ত্র এবং গুলি নিয়ে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার পুলিশ ওই এলাকায় হানা দেয় এবং ওই আলমকে আটক করে। সূত্রের খবর -গ্রেপ্তারির আগে ওই ব্যক্তি মোটরসাইকেলের দোকানে উঁকিঝুঁকি মেরে দামী মোটরসাইকেল দেখছিল। পুলিশের অনুমান ওই দোকানে কোনও অপরাধ করার পরিকল্পনা ছিল আলমের।
সালার থানার এক আধিকারিক জানান - ধৃত আলমের বিরুদ্ধে এর আগেও এলাকাতে লোকজনকে ভয় দেখানো এবং অন্য অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কী উদ্দেশ্য নিয়ে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে মোটরসাইকেল শোরুম-এর কাছে ঘোরাঘুরি করছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃত ব্যক্তির ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করে শুক্রবার তাকে কান্দি আদালতে পেশ করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার