সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৮ নভেম্বর ২০২৪ ০০ : ৪৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত সন্দেহে নকশালবাড়ির বেলগাছি চা বাগান এলাকা থেকে ফ্রান্সিস এক্কা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল ভারতীয় সেনাবাহিনী। জানা গিয়েছে, সেনাবাহিনীর ত্রিশক্তি কর্প, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং দার্জিলিং পুলিশের যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ওই সন্দেহভাজনকে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির স্ত্রী নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য। অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে ক্যালিফোর্নিয়াম এবং প্রচুর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) নথিপত্র পাওয়া গিয়েছে। সেনা সূত্রে খবর, ডিআরডিও’র নথিপত্র পাচারের সঙ্গে যুক্ত ছিলেন ওই ব্যক্তি। ফ্রান্সিসকে জিজ্ঞাসাবাদের পরই পানিঘাটা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বুধবার মিরিক আদালতে তলা হলে অভিযুক্তকে পাঁচদিনের জন্য হেফাজতে নিয়েছে মিরিক থানার পুলিশ। সকার্সিয়াংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানিয়েছেন, ‘সেনাবাহিনী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দিয়েছে। একটি অভিযোগও দায়ের করা করেছে। যে সমস্ত সরঞ্জাম ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে, সেগুলি সেনাবাহিনী নিজেদের সঙ্গে নিয়ে গিয়েছে’। তবে বাজেয়াপ্ত হওয়া ক্যালিফোর্নিয়াম এবং ডিআরডিও-র নথি আসল না নকল তা জানা যাবে পরীক্ষার পরেই। পুলিশ সূত্রে খবর, স্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার সুবাদে বেলগাছি চা বাগানেই থাকতেন ফ্রান্সিস।
বেশ কিছুদিন ধরেই তাঁর দৈনন্দিন জীবনযাত্রায় আমূল পরিবর্তন লক্ষ করেন স্থানীয় বাসিন্দারা। হঠাৎই মঙ্গলবার রাতে আচমকা ফ্রান্সিসের বাড়ির সামনে বেশ কিছু গাড়ির কনভয় এসে দাঁড়ানোয় সবাই চমকে ওঠেন এলাকাবাসীরা। মুখ ঢাকা বম্ব ডিসপোজাল স্যুট পরা বেশ কিছু লোকজন এবং প্রচুর পুলিশ দেখে কেউই আর এগিয়ে আসার সাহস পাননি। ঘন্টাখানেক ধরে গোটা বাড়িতে তন্নতন্ন করে তল্লাশি চালায় সেনা এবং এনডিআরএফ। তল্লাশি চলাকালীন বাইরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছিল পানিঘাটা ফাঁড়ির পুলিশ। অপারেশন শেষে উদ্ধার হওয়া সামগ্রী সহ ফ্রান্সিসকে আটক করে নিয়ে যায় সেনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার