সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Abhijit Das ২৮ নভেম্বর ২০২৪ ০০ : ১৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ত্রিকোণ প্রেমের জেরে নৃশংশ ভাবে খুন হতে হয়েছিল ২৩ বছরের যুবক বিষ্ণু মাল-কে। টুকরো টুকরো করে কেটে ছড়িয়ে দেন দুষ্কৃতীরা। চার বছর আগের সেই ঘটনার রায় দান ছিল বুধবার। সেখানেই নজিরবিহীন রায় ঘোষণা করলেন চুঁচুড়া জেলা আদালতের আদালতের বিচারক শিবশঙ্কর ঘোষ। কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস-সহ সাত জনের ফাঁসির নির্দেশ দিলেন বিচারক। একই সঙ্গে অভিযুক্ত বিশালের আরও এক সঙ্গীর সাত বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি জানিয়েছেন, গত ২৫ নভেম্বর বৃহস্পতিবার চুঁচুড়ার নৃশংস হত্যাকান্ডে অভিযুক্ত ৮ জনকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া জেলা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্ট। এই মর্মে বুধবার ছিল রায় দান পর্ব। ফাঁসি হয় বিশাল দাস, রামকৃষ্ণ মন্ডল, রথীন সিংহ, রাজকুমার প্রামাণিক, রতন ব্যাপারী, বিনোদ দাস, বিপ্লব বিশ্বাসের। সাত বছর সশ্রম কারাদণ্ড হয়েছে মান্তু ঘোষের। ঘটনার রাজসাক্ষী হওয়ায় বেকসুর খালাস করে দেওয়া হয়েছে শেখ মিন্টুকে। বিভাস জানিয়েছেন, মিন্টুর বয়ানে ঘটনার নৃশংসতা প্রকাশ্যে আসে। দেহ টুকরো করা, কাটা মাথার গালে থাপ্পড় মারা। তার পর কাটা দেহ প্লাস্টিক মোড়া যাচ্ছিল না, তাই সেটাকে বস্তায় ভরা ইত্যাদি ঘটনা হার হিম করা ঘটনা সামনে আসে।
কী ঘটেছিল ২০২০ সালের ১১ অক্টোবরে? ত্রিকোণ প্রেমের জেরে নৃশংস ভাবে খুন হন চুঁচুড়ার যুবক বিষ্ণু মাল। চুঁচুড়া শহরের জনবহুল রায়ের-বেড় এলাকায় বাড়ির সামনে থেকে বিষ্ণুকে বাইকে করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস এবং তাঁর সাগরেদরা। তার পরের নৃশংসতা হার কাঁপিয়ে দিয়েছে এলাকবাসীর। সেই রাতেই চাঁপদানি এলাকায় একটি বাড়িতে বিষ্ণুকে নৃশংসভাবে হত্যা করে বিশাল। খুন করার পর মৃতদেহকে কেটে ছ'টি টুকরো করা হয়। মোবাইলে ভিডিও করে রাখা হয় সেই কর্মকাণ্ড। পরে দেহের কাটা অংশ ওই রাতেই পৃথক প্লাস্টিকে জড়িয়ে শেওড়াফুলি ও বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়।
নৃশংস এই হত্যাকাণ্ডের পর তদন্তে নেমে পুলিশ ঘটনায় যুক্ত থাকা সকলকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বিষ্ণুর দেহের খন্ডিত অংশের খোঁজ মেলে। কিন্তু বিশালকে না ধরা পর্যন্ত কাটা মাথার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই বছরেরই ৩ নভেম্বর ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকায় কয়েক জনকে গুলি চালিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে বিশাল। পরে চন্দননগর কমিশনারেটের পুলিশ গিয়ে বিশালকে নিয়ে আসে চুঁচুড়া থানায়। তার পরেই জেরায় বিশাল সন্ধান দেয় বিষ্ণুর কাটা মুন্ডু সে কোথায় ফেলেছে। বৈদ্যবাটির দিল্লি রোড সংলগ্ন খালের ধার থেকে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় মুন্ডু উদ্ধার করে পুলিশ।
জেলা সদর শহর চুঁচুড়ায় এই নারকীয় হত্যার নিন্দায় সরব হয় সমাজের সব শ্রেণীর মানুষ। ঘটনার পর যত বারই বিশাল ও তাঁর সাগরেদদের আদালতে তোলা হয়েছে তত বারই আদালতের বাইরে ধৃতদের শাস্তির দাবিতে প্রতিবাদে সরব হয়েছেন মানুষ। এই নারকীয় হত্যাকাণ্ডে দোষীদের ফাঁসির দাবী উঠেছে বার বার। এ দিনের রায়ে খুশি চুঁচুড়ার মানুষ। এই রায় প্রসঙ্গে পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, ''অপরাধজগতের সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের জন্য এটা একটা বড় বার্তা।'' তিনি আশাবাদী, এই রায়ের পর মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ''দ্রুত সাজা হয়েছে। এই রায় ঐতিহাসিক। একসঙ্গে সাত দুষ্কৃতীর মৃত্যুদণ্ড। ভাল তদন্ত হয়েছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। তদন্তকে এই পর্যায়ে পৌঁছতে পুলিশকে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রাণনাশের হুমকির পাশাপাশি প্রত্যেক সাক্ষীর নিরাপত্তার বিষয়টির দিকেও লক্ষ রেখেছিল পুলিশ।'' এই ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত থাকা সকল পুলিশ কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ কমিশনার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার