সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | চার মাস বন্ধ থাকবে বারাসত ফ্লাইওভারের যান চলাচল, কোন পথে হবে যাতায়াত?  

Riya Patra | ২৮ নভেম্বর ২০২৪ ২৩ : ০৯Riya Patra

 

আজকাল ওয়েবডেস্ক: আগামী ৬ ডিসেম্বর  থেকে টানা চার মাস বারাসতের ফ্লাইওভার বন্ধ থাকবে। ফ্লাইওভার সংস্কারের জন্য জেলা প্রশাসন, পূর্ত দপ্তর ও বারাসত পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি বন্ধ থাকবে না। শনি ও রবিবার, সপ্তাহের শেষে দু'দিন করে ফ্লাইওভার বন্ধ থাকবে। বাকি দিনগুলিতে ফ্লাইওভারের ওপর দিয়ে যাতায়াতকারী সাধারণ যানবাহন চলাচল করতে পারবে। তবে পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।

যশোর রোড ও ৩৪ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী সেতু হিসেবে গত কয়েক বছর ধরে বারাসতের ফ্লাইওভার ব্যবহৃত হয়ে আসছে। চাঁপাডালি মোড় থেকে কলোনি মোড়ের মধ্যে ফ্লাইওভারটি সংযোগ স্থাপন করেছে। সম্প্রতি পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়াররা ফ্লাইওভারটির স্বাস্থ্য পরীক্ষা করেন। তারপর তাঁরা ফ্লাইওভার সংস্কারের প্রস্তাব দেন। বিষয়টি নিয়ে বুধবার মধ্যমগ্রাম দোলতলা পুলিশ লাইনে জেলা পুলিশ-প্রশাসনের কর্তারা, বারাসত ও মধ্যমগ্রাম দুই পুরসভার পুরপ্রধান, বাস, ট্রাক, অটো ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে সংস্কারের কাজে ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় শনিবার সংস্কারের কাজ বন্ধ রাখা হবে। পূর্ত দপ্তরের বারাসত ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রতাপ পূরকায়েত বলেন, 'বারাসতের ফ্লাইওভার সংস্কার করা খুব জরুরি হয়ে পড়েছে। আগামী ৬ ডিসেম্বর থেকে ফ্লাইওভারের সংস্কারের কাজ শুরু হবে। তার জন্য সেতুর ওপর দিয়ে সপ্তাহান্তে যান চলাচল বন্ধ রাখা হবে।' 

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বারাসত রেল স্টেশন সংলগ্ন ১২ নম্বর রেলগেটের ওপর দিয়ে ফ্লাইওভারটি গিয়েছে। ৩২টি স্তম্ভের ওপরে তা নির্মিত হয়েছে। প্রত্যেকটি স্তম্ভের সঙ্গে বিয়ারিং রয়েছে। মূলত সেই বিয়ারিংগুলোই সংস্কার করা হবে। সংস্কারের সময় যান চলাচল নিয়ন্ত্রণ করার পাশাপাশি ফ্লাইওভারের নীচে দোকান করা হকারদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফ্লাইওভারের ওপর দিয়ে ব্যারাকপুর, জাগুলিয়া ও নৈহাটি  রুটের বাস চলাচল করে। সংস্কারের সময় ওই তিন রুটের বাস বারাসতের হেলাবটতলা থেকে ঘুরিয়ে দেওয়া হবে। পণ্যবাহী ট্রাকগুলিকে টাকি রোডের কাচকল মোড় থেকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে। ফ্লাইওভার ব্যবহারকারী যশোর রোডের যানবাহনগুলিকে অশোকনগরের বিল্ডিং মোড় থেকে অন্য রাস্তায় পাঠানো হবে। দমদম বিমানবন্দরের পণ্যবাহী ট্রাকগুলিকে সোদপুর রোড ধরে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এদিনের বৈঠকে নেওয়া হয়েছে। 

বারাসতের ডিএসপি অলোকরঞ্জন মুনশি বলেছেন, 'ফ্লাইওভার সংস্কারে গাড়ি চালক থেকে সাধারণ মানুষ, সবাইকে সচেতন করে দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে লিফলেট প্রচার করা হবে। পাশাপাশি মাইক প্রচারও করা হবে।' বারাসতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায় বলেন, 'ফ্লাইওভারের ওপর দিয়ে বহু যানবাহন যাতায়াত করে। স্বাভাবিকভাবে তার সংস্কার প্রয়োজন। পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে সংস্কারের কাজ হবে। আনুমানিক চার মাস ধরে কাজ চলবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে সেই সময়সীমা একটু বাড়তেও পারে। ভালো কাজের জন্য সকলের সহযোগিতা চাইছি।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া