রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৮ নভেম্বর ২০২৪ ২১ : ২৩Riya Patra
তীর্থঙ্কর দাস: দু’ দশক। ২০ বছর ধরে বাঁশ শিল্পে অভিনবত্ব নিয়ে আসার চেষ্টা করে চন্দননগরের বাসিন্দা। জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হোক বা ব্রিটিশ আমলের পুরনো রেল ইঞ্জিন, টাইটানিক জাহাজ, আইফেল টাওয়ার, কলকাতার ট্রাম, হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর কালী মন্দির, কালীঘাটের কালী মন্দির, লাল কেল্লার মতন প্রায় ১৫০০ এরও বেশি জিনিসের রেপ্লিকা বানিয়েছেন গণেশ ভট্টাচার্য।
বাঁশের টুকরো ব্যবহার করেই প্রতিটা জিনিস বানিয়েছেন তিনি। আজকাল ডট ইন-কে তাঁর কাজ সম্পর্কে গণেশ জানিয়েছেন, 'বাঁশ শিল্প প্রায় বিলুপ্তির পথে। আজ থেকে ১৯ বছর আগে আমার আগ্রহ জাগে তখন আমি একটা জিনিস লক্ষ করেছিলাম, যে বাঁশের কাজ অনেকেই করেন।ঝুড়ি, সাজি, ফুলদানি মুখোশ এগুলো আমরা মেলায় দেখতে পাই। আমার মতে ব্যতিক্রমী চিন্তাধারাই পরিবর্তন আনে, তাই আমি বাকিদের থেকে আলাদা কিছু করার চেষ্টা করেছিলাম। আমি তাই নিজেকে সর্বসত্তা অনুকরণে ভাবিত করেছি, মানে আমি যা দেখব তাই বানাব।'
ভারতীয় রেলের প্রতি আলাদা ভালোবাসা গণেশের। বিশ্বের তৃতীয় বৃহত্তম পরিষেবার মধ্যে পড়ে ভারতীয় রেল পরিষেবা। প্রায় ১৯ টি ভারতীয় রেলের ইঞ্জিনের রেপ্লিকা বানিয়েছেন চন্দননগরের এই শিল্পী। রেল মিউজিয়াম বা সংগ্রহশালা প্রতিটা রাজ্যে রয়েছে যেখানে ৫ থেকে ১০ টি রেলের ইঞ্জিনের রেপ্লিকা দেখতে পাওয়া যায়। গণেশের ইচ্ছে তিনি নিজে একটি সংগ্রহশালা তৈরি করবেন, যেখানে ১৮৫৩ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ভারতীয় রেলের সমস্ত ইঞ্জিনের রেপ্লিকা থাকবে।
তাঁর বক্তব্য, সংগ্রহশালা থাকলে মানুষের আগ্রহ বাড়বে রেলের প্রতি আরও। হাতে তৈরি সমস্ত রেলের ইঞ্জিন দেখতে মানুষে এমনি আসবে ঠিক যেমন ফুড ব্লগারদের দেখে বিভিন্ন দোকানে নতুন মানুষের ভিড় বাড়ে। গণেশ নিজের কাজ সমাজমাধ্যমে তুলে ধরেন, যা পৌঁছে যায় হাজার হাজার মানুষের মধ্যে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার