সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সরকারি পুকুর ঘিরে দু’ পক্ষের সংঘর্ষে জ্বলল আগুন, ক্লোজ স্থানীয় থানার আইসি 

Riya Patra | ২৭ নভেম্বর ২০২৪ ০১ : ১৯Riya Patra

 

আজকাল ওয়েবডেস্ক: মালদার  গাজোল উত্তপ্ত, সরকারি মাছ চাষের পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। আহত বেশ কয়েকজন। ঘটনার তদন্তে নেমে গাজোল থানার আইসি চন্দ্রশেখর ঘোষালকে ক্লোজ করে দেওয়া হল। অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এই নির্দেশ দেন। চন্দ্রশেখরের জায়গায় ওই থানার নতুন আইসি হয়ে এসেছেন দেবব্রত চক্রবর্তী। 

মঙ্গলবার সরকারি মাছ চাষের পুকুর দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। একাধিক বাড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া পর পরপর বেশ কয়েকটি বাড়িতে। তাতে আহত হয়েছিল দু’ পক্ষের বেশ কয়েকজন।পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পৌঁছতে হয়েছিল দমকলকেও।  মালদার গাজোল থানার আকালপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে, গাজোলের শ্যামপুর গ্রামে দু'টি মাছের পুকুরের দখল নিয়ে বেশ কিছুদিন ধরে আকালপুর গ্রামের পরেশ সরকার, বিশ্বনাথ সরকারের সঙ্গে বিবাদ চলছিল শ্যামপুর গ্রামের লালচাঁদ প্রামাণিক, সুরজিৎ প্রামানিকদের।

তা নিয়ে দু'পক্ষের বিবাদ গড়িয়েছে আদালতে। অভিযোগ, মামলা আদালতে থাকলেও, তাই বাইরেও বিবাদ চলছিল, যা পরিণত হয় সংঘর্ষে।   শ্যামপুর গ্রামের বাসিন্দা লালচাঁদ প্রামানিকের ওপর হামলা চালায় পরেশ সরকারের দলবল। মঙ্গলবার সকালে শ্যামপুর গ্রামের বাসিন্দা সুরজিৎ প্রামানিক ও মনোজ প্রামাণিকের ওপরেও হামলা হয় বলে অভিযোগ। সকালে এই হামলার প্রতিবাদ করে শ্যামপুর গ্রামের লোকজন আকালপুর গ্রামের পরেশ সরকার ও বিশ্বনাথ সরকারের বাড়িতে হামলা চালায়। বাড়িঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। 

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই পুকুর সরকারের। গ্রামের কোনও পরিবার এই পুকুরের মালিক নয়। তবুও এই পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে গ্রামেরই দুই পরিবার পরামানিক পরিবার এবং সরকার পরিবারের মধ্যে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার জেরেই গাজোল থানার আইসিকে ক্লোজ করা হয়


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া