সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Arrested bjp leader of East Midnapore sent to police custody

রাজ্য | প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতার ৬ দিনের পুলিশি হেফাজত, রাজ্য সম্পাদকের পদ থেকেও সরিয়ে দিল দল

Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ২৭ নভেম্বর ২০২৪ ০০ : ৩০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পুলিশি হেফাজতে পাঠানো হল বিজেপির প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক নবারুণ নায়েককে। বুধবার তমলুক জেলা আদালত তাঁকে ছ'দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আগামী ২ ডিসেম্বর তাঁকে ফের আদালতে পেশ করা হবে। এদিন যখন তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয় তখন সংবাদমাধ্যমের কোনও প্রশ্নের উত্তর তিনি দেননি। ভুয়ো টেন্ডার দুর্নীতিতে অর্থ আত্মসাৎ করার অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনায় নবারুণের সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তাঁর স্ত্রী তনুশ্রী রায় নায়েক। মঙ্গলবারই বিজেপি নবারুণকে দলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছে।

অভিযুক্ত এই বিজেপির নেতার বিরুদ্ধে কলকাতার গড়িয়ার বাসিন্দা এক ঠিকাদার অভিযোগ করেন, অসমে কম্বল সরবরাহের বরাত পাইয়ে দেওয়ার নাম করে তাঁর এবং অপর এক ঠিকাদারদের থেকে ১ কোটি ৬০ লক্ষ টাকা নিয়েছেন নবারুণ। তাঁদের অভিযোগ, দু'টি টেন্ডারের ভুয়ো কাগজপত্র দেখিয়ে এই টাকা নেওয়া হয়েছে। এরপর যখন তাঁরা বুঝতে পারেন তাঁরা দুজনেই প্রতারিত হয়েছেন তখন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। মোট ছ'জনের নামে অভিযোগ দায়ের হয়। 

অভিযোগ পেয়ে তমলুক থানার পুলিশ তদন্ত শুরু করে। দিনের পর দিন হাজিরা এড়িয়ে গিয়েছেন নবারুণ। মঙ্গলবার চতুর্থ পর্যায়ের জেরায় তাঁর কথার বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। শেষ পর্যন্ত ওই দিন সন্ধ্যায় নবারুণ ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। ঘটনার জন্য স্থানীয় তৃণমূলের তরফে বিজেপি ও নবারুণের কড়া সমালোচনা করা হলেও বিজেপি নেতার দাবি, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া