শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Speech Therapy

Speech Therapy: সময়ে কথা বলছে না বাচ্চা: স্পিচ থেরাপি ক্লিনিকে ভিড়

স্বাস্থ্য | Speech Therapy: সময়ে কথা বলছে না বাচ্চা: স্পিচ থেরাপি ক্লিনিকে ভিড়

AA | ১৭ ডিসেম্বর ২০২২ ০০ : ৩৫Rishi Sahu
কৌশিক রায়:বেহালার পর্ণশ্রীর বাসিন্দা ছোট্ট শ্রাবণেন্দু। ২ বছর বয়স হয়ে যাওয়ার পরেও সে কথা বলতে পারত না। শ্রাবণেন্দুর বাবা শুভ্রস্বত্ত্ববাবু জানালেন, ছোটবেলায় তিনি এবং তাঁর স্ত্রী অফিস চলে গেলে শ্রাবণেন্দুকে দেখাশোনার জন্য একজনকে রাখা হয়েছিল। তাছাড়া থাকত তাঁর দাদু, দিদা। বর্তমানে ৭ বছর বয়স শ্রাবণেন্দুর। সে কথা বলতে শিখেছে অনেক দেরিতে। এমনকি, ছেলেকে কথা বলানোর জন্য শুভ্রস্বত্ত্ববাবুকে পরামর্শ নিতে হয়েছে চিকিৎসকের। কিন্তু মা–বাবার সঙ্গে বাচ্চাদের কম সময় কাটানোটা যে কত বড় ক্ষতি হতে পারে তার অন্যতম উদাহরণ বাচ্চাদের দেরিতে কথা বলা। দেড় বছরের জায়গায় তিন বছরেও কথা বলতে পারছে না শিশুরা। সাধারণত একটি বাচ্চা দু‌‌’‌বছর বয়সে ২৫০–৩০০ শব্দ বলার ক্ষমতা রাখে। এর ব্যতিক্রম হলে যদি সঙ্গে সঙ্গে থেরাপিস্টের পরামর্শ নেওয়া হয় তবে ৬ মাসের মধ্যেই বাচ্চাটিকে কথা বলানো সম্ভব বলে জানাচ্ছেন চিকিৎসকরা। কলকাতার এক বেসরকারি স্পিচ থেরাপি সংস্থার চিকিৎসক সোমনাথ মুখার্জি জানালেন, ‘‌গত দু’‌বছরে এই ধরনের রোগের সমস্যা বেশি বেড়েছে। এই ধরনের সমস্যা নিয়ে স্পিচ থেরাপি সেশনে প্রতিদিন যোগ দেয় পঞ্চাশের ওপর বাচ্চা এবং তাদের মা–বাবা।’‌ সোমনাথ বাবু জানান, ঠিক সময়ে যদি শিশুকে নিয়ে আসা হয় তাহলে স্পিচ থেরাপির এক একটি সেশন শেষ হতে সময় লাগে মূলত ৬ মাস। বাচ্চার কানে শোনার অসুবিধা থাকলে কথা বলতেও দেরি হয় তার। এই সমস্যাকে বলা হয় ‘‌হিয়ারিং ইমপ্যাক্ট’‌। এক্ষেত্রে আগে বাচ্চাদের শব্দ বোঝানো হয়। একে বলা হয় ‘‌অডিটরি ট্রেনিং’‌। তারপর আস্তে আস্তে শুরু হয় স্পিচ থেরাপি। অনেক বাচ্চা আছে যারা ছোট থেকে নিজের মত করে থাকতে চায়, একা থাকতে চায়। বাবা–মা সকালে কাজে চলে যাচ্ছেন। তারপর সারাদিন একা থাকতে থাকতে এই ধরনের সমস্যা হচ্ছে বাচ্চাদের। এই সমস্যায় আগে বাচ্চার সাইকোলজিকাল পরীক্ষা করেন চিকিৎসকরা। তারা কী খেতে ভালবাসে, কী নিয়ে খেলতে ভালবাসে সেই ব্যাপারগুলো লক্ষ্য করা হয়। ছবি আঁকিয়ে, রং করিয়ে, খেলনা দিয়ে বাচ্চার মনঃসংযোগ তৈরি এক্ষেত্রে প্রধান কাজ। কখনও পরিবারের কারোর ছবি দেখানো হয় যাতে করে বাচ্চারা যাদের সব থেকে বেশি সময় দেখে, তাদের দেখে শান্ত হয়ে বসতে পারে। চিকিৎসকদের বন্ধুত্বপূর্ণ আচরণ এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রত্যেক সেশনে চিকিৎসকরা কী কী করছেন সেগুলো শেখানো হয় বাচ্চার পরিবারকেও। বাড়িতে গিয়ে বাচ্চার সঙ্গে তাঁরা যাতে সেইভাবে মিশতে পারেন।
 তবে এই ধরনের স্পিচ থেরাপি যথেষ্ট ব্যয়সাপেক্ষ। তাই সব স্তরের মানুষ এর সুযোগ নিতে পারেন না। কিন্তু দিনদিন যেভাবে বাড়ছে বাচ্চাদের সময়ে কথা না বলার সমস্যা, তাতে সরকারি ও বেসরকারি উদ্যোগে আরও ব্যাপকভাবে স্পিচ থেরাপির সুযোগ তৈরি হআরও পড়ুন:‌গাড়ি থামিয়ে শৌচকর্ম করতে যেতেই বিপত্তি, মার্সিডিজ চুরি করে পালাল দুষ্কৃতীরা
 ওয়া জরুরি।
 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া