সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | এক টুকরো জমি, তাকে ঘিরে অস্ত্র নিয়ে হামলা-অগ্নিসংযোগ, জখম পাঁচ 

Riya Patra | ২৭ নভেম্বর ২০২৪ ২৩ : ২৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: এক টুকরো জমি। তার দখলকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটল। আহত উভয় পক্ষের পাঁচজন। দুই পক্ষই লিখিত অভিযোগ করেছে থানায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া থানার কমলপুর গ্রামে। জমি নিয়ে যে অশান্তি, তা ইতিমধ্যেই গড়িয়েছে আদালত পর্যন্ত। 

জানা গিয়েছে, কমলপুর গ্রামে প্রায় ৩২শতক জমি নিয়ে এই অশান্তি। যার মধ্যে জড়িয়েছে রাজকুমার মহালদার ও উত্তম মহালদারের পরিবার। এর আগেও বেশ কয়েকবার এই দুই পরিবারের মধ্যে বিবাদ হয় এবং উভয়পক্ষ দ্বারস্থ হয় আদালতের। এর মধ্যেই মঙ্গলবার ভোরে রাজকুমারের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, লাঠি এবং ধারাল অস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়। এমনকী বাড়ির একাংশে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেছে রাজকুমারের পরিবার। আহত এই পরিবারের তিনজন রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনায় অভিযোগের তির উত্তমের দিকে। 

অভিযোগ উড়িয়ে উত্তমের দাবি, 'জমিতে ভাগ থাকলেও আমাদের যেতে দেওয়া হচ্ছে না। বেড়া দিতে গেলে মারধর করা হয়েছে। নিজেরাই আগুন লাগিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে। যাতে আমরা আদালতে হাজির হতে না পারি সেজন্যই এই অপচেষ্টা।' ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া