সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ২৭ নভেম্বর ২০২৪ ২১ : ৫৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বেতন বাড়ল ইএসআই-য়ে কর্মরত গ্রুপ ডি চুক্তিভিত্তিক কর্মচারীদের। তাঁদের বেতন মাসে ১২,০০০ টাকা থেকে বেড়ে ১৫,০০০ টাকা করা হল। রাজ্য সরকারের পক্ষ থেকে বুধবার ২৭ নভেম্বর এই সম্পর্কিত নোটিস জারি করা হয়েছে।
এই বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন-এর আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, "জনদরদী ও কর্মীদরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। তিনি যে সবসময় কর্মীদের কথা ভাবেন তার প্রমাণ এই বেতন বৃদ্ধি। এর ফলে উপকৃত হবেন ইএসআইয়ে কর্মরত ৮১৮ জন গ্রুপ ডি কর্মী। বর্ধিত বেতন চলতি নভেম্বর থেকেই তাঁরা পাবেন।"
জানা গিয়েছে, রাজ্য শ্রম কমিশনের এক বিজ্ঞপ্তির ভিত্তিতে গ্রুপ ডি পদে এই অস্থায়ী কর্মীদের রাজ্যের বিভিন্ন ইএসআই প্রতিষ্ঠানগুলিতে নিযুক্ত করা হয়েছিল। এরপর বেতন বৃদ্ধির জন্য তাঁরা দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত তাঁদের আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় এবং বুধবার সেই সম্পর্কিত নোটিস জারি করা হয়। যদিও ইতিমধ্যেই রাজ্যের আরও কয়েকটি ক্ষেত্রের কর্মীরাও তাঁদের বেতন বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন এবং তাঁদের বিষয়গুলিও সরকারের পক্ষ থেকে খুঁটিয়ে দেখা হচ্ছে।
প্রতাপ নায়েক জানিয়েছেন, "আরও কয়েকটি ক্ষেত্রে কর্মচারীদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বেতন বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার