সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখে, পিঠে বিড়ির ছ্যাঁকা, নিখোঁজের ১২ ঘণ্টা পর উদ্ধার নাবালকের নিথর দেহ

Pallabi Ghosh | ২৭ নভেম্বর ২০২৪ ১৯ : ১০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: প্রায় ১২ ঘণ্টার বেশি নিখোঁজ থাকার পর ১১ বছরের এক নাবালকের নিথর দেহ উদ্ধারের ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ানসরাই গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর এলাকায়।  

মৃতের পরিবারের অভিযোগ, সুরজিৎকে খুন করা হয়েছে। খুনের আগে কোনও অজ্ঞাত কারণে তার উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে বলেও মৃতের পরিবারের দাবি। মৃত ওই নাবালকের মুখে এবং পিঠে একাধিক জায়গায় বিড়ি বা সিগারেট দিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষত চিহ্ন রয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। 

লালগোলা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ তা তদন্ত করে দেখছে। মৃত নাবালকের মা বলেন, 'গতকালকে বিকেলে আমার দুই ছেলে বাড়ির কাছে একসঙ্গে খেলা করছিল।  বিকেল পাঁচটা নাগাদ আমার বড় ছেলের প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার কথা ছিল। কিন্তু ছেলে বাড়িতে না ফেরায় আমি তাকে খুঁজতে শুরু করি।' 
 
তিনি বলেন, 'পাড়া-প্রতিবেশীদের কাছে ছেলের খোঁজ করলেও কেউ আমার ছেলের সন্ধান দিতে পারেনি। এরপর পরিবারের লোকেরা বাড়ির কাছেই একটি পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। কিন্তু সেখানেও আমার ছেলের দেহ পাওয়া যায়নি। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি জঙ্গলের পাশে পুকুরের ধার থেকে আমার ছেলের দেহ উদ্ধার হয়েছে।' 
 
তাঁর অভিযোগ, 'আমার ছেলেকে কেউ বা কারা খুন করে দেহটি ওই জঙ্গলের মধ্যে ফেলে গিয়েছে। গতকালও ওই এলাকায় তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু তখন সেখানে দেহটি ছিল না। আমার অনুমান আজ ভোরের দিকে দেহটি ওখানে রাখা হয়েছে। রাতে দেহটি ওখানে থাকলে শিয়াল কুকুরে দেহটি খেয়ে নিতে পারত। ছেলের দেহে বিড়ি এবং সিগারেটের ক্ষতচিহ্ন ছাড়া অন্য কোনও চিহ্ন নেই। আমার ছেলে জলে ডুবে  মারা যায়নি। জলে ডুবে মারা গেলে তার জামা কাপড় ভেজা থাকত।' 
 
মৃত নাবালকের বাবা বলেন, 'গতকাল খুব ঠান্ডার মধ্যে পুকুরে নেমে বেশ কয়েক ঘণ্টা আমি ছেলের খোঁজে তল্লাশি করেছি। কিন্তু পুকুরে দেহ ছিল না। আজ সকালে ওই পুকুরের ঠিক পাশেই জঙ্গলে আমার ছেলের দেহ কীভাবে এল তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আমার অনুমান আমার ছেলের উপর অত্যাচার চালিয়ে কেউ বা কারা তাকে খুন করেছে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া