সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৬ নভেম্বর ২০২৪ ২২ : ২৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী অন্য যুবককে বিয়ে করে পালিয়ে যাওয়ায় মানসিক অবসাদে নিজের দুই নাবালক সন্তানকে বিষ খাইয়ে ভাগীরথী নদীর জলে ডুবে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানার ১০ নম্বর ওয়ার্ডের নিহালিয়া -স্টিমার ঘাট এলাকায়।
ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি, ওই যুবক এবং তাঁর দুই নাবালক সন্তানকে ভাগীরথী নদীর জল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই যুবক নিজে বিষ খাওয়ার পর তাঁর নাবালিকা কন্যাকে বিষ খাইয়েছেন। তাঁর ফলে দু'জনেই বর্তমানে আশঙ্কামুক্ত নন। তবে ওই যুবকের নাবালক সন্তানের দেহে বিষক্রিয়ার চিহ্ন মেলেনি বলেই জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে নিহালিয়া -স্টিমার ঘাট এলাকার বাসিন্দা রাজেশ দাস নামে এক যুবকের সাথে মৌ দাসের বিয়ে হয়েছিল। এবছর দুর্গাপুজোর আগে মৌ দাসের সঙ্গে স্থানীয় এক যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। রাজেশ একাধিকবার স্ত্রী'কে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করলেও, মৌ স্বামীর কথা না শুনে নিজের দুই সন্তানকে বাড়িতে রেখে প্রায় দু'মাস আগে ওই যুবকের সঙ্গে পালিয়ে যান।
স্ত্রী অন্য যুবকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন রাজেশ। মঙ্গলবার সকালে নিজে বিষ খাওয়ার পর মেয়ে রক্তিমা দাসকে সেই বিষ খাইয়ে দেন রাজেশ। এরপর নিজের ছেলে আর্যবীর দাসকে কোলে করে নদীর ঘাটে গিয়ে দুই সন্তানকে নিয়ে একসঙ্গে আত্মহত্যা করার উদ্দেশ্যে জলে ঝাঁপ দেন। তবে সেই সময় ঘাটে উপস্থিত কয়েকজন ঘটনাটি দেখেতে পেয়ে রাজেশ এবং তাঁর দুই সন্তানকে জল থেকে উদ্ধার করেন।
রাজেশের মা খুকু দাস বলেন, 'আজ সকালে আমি যখন একটি বাড়িতে পরিচারিকার কাজ করছিলাম সেই সময় খবর পাই আমার ছেলে আমার নাতি-নাতিদেরকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে। আমার বৌমা অন্য এক যুবকের সঙ্গে চলে যাওয়ার পর থেকে ছেলে মানসিক অবসাদে ভুগছিল। আমার ধারণা সেই কারণেই সে দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার