সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | জয়ের পরে নৈহাটিতে বড়মা-এর মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা, করলেন একগুচ্ছ প্রকল্পের ঘোষণা

Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ২৬ নভেম্বর ২০২৪ ২১ : ২৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার উত্তর ২৪ পরগনার নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে।

রাজ্যের অন্যতম প্রসিদ্ধ জাগ্রত কালী হিসেবে নৈহাটির বড়মা ভক্তদের কাছে পূজিত হন। চলতি বছর মায়ের ১০১তম পুজো হয়েছে। বড়মার মন্দিরে পুজো দিতে দেশ-বিদেশ থেকে বহু ভক্তই প্রতিবছর নৈহাটিতে আসেন। গতবছর কালীপুজোর পরের দিন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন। বছর ঘুরে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্দিরে পুজো দিতে এলেন। বিকাল সওয়া তিনটে নাগাদ মুখ্যমন্ত্রী মন্দিরে প্রবেশ করেন। মন্দিরে প্রবেশের সময় মুখ্যমন্ত্রী হাতে মায়ের উদ্দেশে নিবেদন করার জন্য নতুন বস্ত্র ছিল। প্রাথমিক আচার শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী বড়মার সামনে দাঁড়িয়ে অঞ্জলি দেন। মুখ্যমন্ত্রী প্রায় আধ ঘণ্টা মন্দিরে ছিলেন। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে গোটা নৈহাটি শহরে আঁটোসাঁটো নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছিল। 

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর নৈহাটি বিধানসভা উপনির্বাচনের দিন তৃণমূল প্রার্থী সনৎ দে বড়মার মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেদিন মন্দিরে পুজো বন্ধ ছিল। নিয়ম ভেঙে কেন শাসকদলের প্রার্থীকে পুজো দিতে দেওয়া হল, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা মন্দির চত্বরে বিক্ষোভ দেখিয়েছিলেন। কথিত আছে, বড়মার কাউকে খালি হাতে ফেরান না। উপনির্বাচনে নৈহাটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস রেকর্ড ভোটে জয়লাভ করেছে। উপনির্বাচনের ফল ঘোষণার ৭২ ঘণ্টার মধ্যে বড়মার মন্দিরে মুখ্যমন্ত্রীর পুজো দিতে আসার ঘটনাকে রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে অনেকেই মনে করছেন।

নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দেওয়ার পর ওই অঞ্চলে একগুচ্ছে উন্নয়ন প্রকল্পের কথা ঘোষণা করেন। তিনি বলেন, "নৈহাটি এবং ভাটপাড়া হাসপাতালে আলাদা করে ওপিডি তৈরি হবে।" এ ছাড়াও বড়মার মন্দিরে সংলগ্ন ঘাটটিকে বড়মার ঘাট নামে নতুন করে তৈরি করা নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।  সেই জন্য এমপিল্যাড থেকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এ দিন মন্দিরের বাইরে তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনৎ দে এবং নৈহাটি পুরসভার চেয়ারম্যান-সহ অন্যান্য স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া