শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মোষের লেজ ধরে নদীতে ভাসতে ভাসতে বাংলাদেশ যাওয়ার চেষ্টা, ডুবে মৃত্যু যুবকের

Pallabi Ghosh | ২৬ নভেম্বর ২০২৪ ১৯ : ৪৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: গঙ্গা নদী পার করে মুর্শিদাবাদ জেলা থেকে বাংলাদেশে গরু এবং মোষ পাচার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ভারতীয় পাচারকারীর। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মুর্শিদাবাদের ডোমকল থানার অন্তর্গত রায়পুর-কুপিলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে -মৃত ওই যুবকের নাম ওয়াজেদ আলি হালসানা। তার বাড়ি ডোমকলের কুপিলা এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গেছে- প্রতি বছরই  শীতের মরশুম শুরু হলেই কুয়াশার চাদরের আড়ালের আশ্রয় নিয়ে মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ সীমান্তবর্তী ডোমকল, রানিনগর, জলঙ্গি এলাকায় গরু এবং মোষের চোরাচালান বেড়ে যায়। গতকাল রাতেও কুয়াশার চাদরের আশ্রয় নিয়ে ডোমকলের কুপিলা এলাকার কয়েকজন যুবক নদীর  ঘাট পার করে বাংলাদেশে গরু এবং মোষ পাচার করার চেষ্টা করছিল। 

সূত্রের খবর- ওয়াজেদ ভাল সাঁতার না জানলেও গরু এবং মহিষের লেজ ধরে নদী পার করার চেষ্টা করছিল। কিন্তু সেই সময় তার জলে ডুবে মৃত্যু হয়। এরপর অন্য কয়েকজন যুবক ওয়াজেদকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ডোমকল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই ওই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কুপিলা এলাকার দুই যুবক দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানোর সঙ্গে জড়িত। তারা স্থানীয় বেশ কিছু যুবককে 'রাখাল' হিসেবে ব্যবহার করে বাংলাদেশে গরু এবং মোষ চোরাচালান করে। সমাজি শেখ নামে মৃত ওই যুবকের এক ভাই জানান, 'আমরা জানতে পেরেছি স্থানীয় দুই ব্যক্তি আমার ভাইকে গরু এবং মোষ বাংলাদেশে পাচার করার জন্য টাকার বিনিময়ে ভাড়া করেছিল। কিন্তু আমার ভাই ভাল সাঁতার জানত না। আরও কয়েকজনের সঙ্গে নদী পার করতে গিয়ে তার জলে ডুবে মৃত্যু হয়েছে।' 
 
ওই ব্যক্তি জানান, 'ভাইয়ের ময়নাতদন্ত শেষ হওয়ার পরই আমরা চোরাচালানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ডোমকল থানাতে লিখিত অভিযোগ দায়ের করব।' ডোমকল থানার এক আধিকারিক জানান, ইতিমধ্যে তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া