সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৬ নভেম্বর ২০২৪ ১৭ : ৪৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ ঘটনা পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকার পঁচেট গ্রামে। ঘুমন্ত অবস্থায় যুবককে ধারালো অস্ত্রের কোপে খুনের অভিযোগ। জানা গিয়েছে, সোমবার রাতে ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমোচ্ছিলেন দীপঙ্কর গিরি নামে ওই যুবক। হঠাৎ মাঝরাতে যুবকের গোঙানির শব্দে ঘুম ভেঙে যায় তাঁর স্ত্রীর। তিনি উঠে দেখেন, কেউ ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। অন্যদিকে, তাঁর স্বামীর গলা দিয়ে রক্ত বেরিয়ে ভেসে যাচ্ছে বিছানা। তাঁর চিৎকারে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্য সহ প্রতিবেশীরা।
ঘটনার বীভৎসতা এতটাই যে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগও হয়নি, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে খবর, মৃত দীপঙ্করের বছর চারেক আগে বিয়ে হয়। কিন্তু বিয়ের কিছুদিন তাঁকে ছেড়ে পালিয়ে যায় তাঁর স্ত্রী। এরপরেই পাশের পাড়ার এক গৃহবধূর সঙ্গে সম্পর্ক হয় ওই যুবকের। গোপনে ওই গৃহবধূকে বিয়ে করে নিলে মহিলা তাঁর এক শিশু সন্তান সহ চলে আসেন দীপঙ্করের বাড়িতে। খবর পাওয়া মাত্রই গৃহবধূর স্বামী যুবককে ব্যাপক মারধর ও খুনের হুমকি দেয় বলে অভিযোগ। বারে বারে স্ত্রী এবং সন্তানকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠলেও যুবককে ছেড়ে যেতে অস্বীকার করেন ওই গৃহবধূ। যুবকের পরিবারের অভিযোগ, সেই আক্রোশ থেকেই গভীর রাতে বাড়িতে ঢুকে গৃহবধূর বর্তমান স্বামী দীপঙ্করকে খুন করেছে ওই ব্যক্তি।
জানা গিয়েছে, এদিন যুবকের দ্বিতীয় স্ত্রী দাঁতের যন্ত্রণার ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। ওই গৃহবধূ তাঁর সাত বছরের শিশু সন্তান ও দীপঙ্করের মাকে থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। গ্রামের পঞ্চায়েত সদস্য স্বপন ঘোড়াই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। মৃতের পরিবারের সদস্য শঙ্কর গিরির অভিযোগ, দীপঙ্কর অন্য এক ব্যক্তির স্ত্রীকে বিয়ে করে বাড়িতে এনেছিল। ওই স্ত্রীর প্রথম স্বামীই এই কাজ করেছে। পুলিশ খুনের ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার