সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৬ নভেম্বর ২০২৪ ১৭ : ১৬Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর প্রশাসন। ৪০০ বিঘা জবরদখল হওয়া জমি উদ্ধার করল ভূমি দপ্তর। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ঘটনা। ভূমি দপ্তরের পক্ষ থেকে উদ্ধার হওয়া জমিতে সাইনবোর্ড বসিয়ে দেওয়া হয়েছে।
ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ইছামতী নদীর তীরে গত কয়েক বছর ধরে পরপর ইটভাটা গড়ে উঠেছে। অভিযোগ, ইটভাটা কর্তৃপক্ষ সরকারি জমি জবরদখল করে বেআইনিভাবে সেখান থেকে মাটি কাটছে। নদী থেকে বেআইনিভাবে বালিও তোলা হচ্ছে। ওই সরকারি জমির ওপর দিয়ে নদী থেকে খাল কেটে পলি ঢোকানোর চেষ্টা করছে। তাতে নদীর স্বাভাবিক জলপ্রবাহ ধাক্কা খাচ্ছে। পাশাপাশি নদীপাড়ের জমির গঠনও নষ্ট হচ্ছে।
বাদুড়িয়ার নাগরিক সমাজ বিষয়টি নিয়ে প্রতিবাদে সোচ্চার হন। তাঁরা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র পাঠিয়েছেন। অভিযোগ পৌঁছয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তরেও। সম্প্রতি মুখ্যমন্ত্রী জবরদখল হওয়া সরকারি জমি উদ্ধার করার জন্য ভূমি দপ্তরকে নির্দেশ দেয়। তারপরই বাদুড়িয়ার ভূমি দপ্তর পুর প্রশাসনের সঙ্গে কথা বলে। শুরু হয় অভিযান। নদীপাড়ের পাঁচটি ইটভাটা কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়। তাদের হাতে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য নোটিশও ধরিয়ে দেওয়া হয়। কিন্তু ইটভাটা মালিকরা কৌশলে সরকারের উপর প্রভাব খাটানোর চেষ্টা করেন। ভূমি দপ্তরের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা সাফ জানিয়ে দেওয়া হয়। অবশেষে ঠিক হয়, ওই জমিতে পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প হবে। বাদুড়িয়ার ভূমি দপ্তরের আধিকারিকরা পুরসভার প্রতিনিধিদের নিয়ে ইছামতীর নদীর পাড়ের জবরদখল হওয়া জমি উদ্ধার করেন। ওই জমির উপর পুরসভার পক্ষ থেকে সাইনবোর্ড বসিয়ে দেওয়া হয়েছে।
বাদুড়িয়া ভূমি দপ্তরের আধিকারিক বিজন গাইন বলেন, ‘বেআইনিভাবে ইছামতী নদীর পারের জমি দখল করা হয়েছিল। ওই জমি আমরা জবরদখল মুক্ত করেছি। সেখানে রাজ্য পুর দপ্তরের নতুন প্রোজেক্ট তৈরি হবে। প্রস্তাবিত প্রকল্প নিয়ে ওই জমির ওপর সাইনবোর্ড বসিয়ে দেওয়া হয়েছে।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার