সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২৫ নভেম্বর ২০২৪ ১৯ : ৪২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মোবাইল দেখা নিয়ে রাতে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল। তাতে না-খেয়ে কিশোরী নিজের ঘরে একা ঘুমিয়ে পড়েছিল। পরের দিন সকালে ফ্ল্যাটের ছাদ থেকে সে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল। সোমবার চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই কিশোরী স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত। স্কুলের বার্ষিক পরীক্ষার মুখে মোবাইল ফোন দেখা নিয়ে রবিবার রাতে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরীক্ষার মুখে পড়া ছেড়ে কেন সে মোবাইল ফোন দেখছিল, তা নিয়ে মা তাকে ভীষণ বকাবকি করেন। মায়ের বকুনি শুনে ওই কিশোরী নিজের ঘরে চলে শুতে চলে গিয়েছিল। রাতে সে আর খাওয়া-দাওয়াও করেনি। এদিন সকালে বাবা কাজে চলে যান। দাদা কলেজে চলে যান। মা বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় ওই কিশোরী চারতলা ফ্ল্যাটের ছাদে চলে যায়। তারপর সেখান থেকে ঝাঁপ দিয়ে নীচে পড়ে যায়।
ফ্ল্যাটের উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনে প্রতিবেশীরা সেখানে ছুটে আসেন। পথচলতি কিছু মানুষও সেখানে জড়ো হয়ে যান। তাঁরা দেখেন, এক কিশোরী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। সেই চেঁচামেচি শুনে কিশোরীর মাও ঘর থেকে বেরিয়ে আসেন। তিনি মেয়েকে চিনতে পারেন। রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে নিউ ব্যারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে। ওই কিশোরীর মৃত্যুতে আবাসন চত্বরে শোকের ছায়া নেমেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার