সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ফের হুগলিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, গুড়াপে প্রতিবেশীর বাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

Pallabi Ghosh | ২৫ নভেম্বর ২০২৪ ১৭ : ৫৮Pallabi Ghosh

মিল্টন সেন, হুগলি: আবারও ধর্ষনের ঘটনা হুগলিতে। এবার ধর্ষণ করে খুন করা হল পাঁচ বছরের এক শিশুকন্যাকে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে হুগলির গুড়াপে। অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অসীমা পাত্র। ঘটনার পরই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গুড়াপ থানার পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তার প্রতিবেশীর বাড়ি থেকে ওই নাবালিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গুড়াপ থানায় খবর যায়। গুড়াপ থানার পুলিশ গ্রামে পৌঁছয়। গ্রামবাসীদের উদ্যোগে শিশুটিকে ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। ঘটনায় উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে ব্যাপক মারধর করেন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই প্রতিবেশী অশোক সিংয়ের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করা হয়েছে। 

মামলার গুরুত্ব বিবেচনা করে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশে এই মামলার তদন্তভার ধনিয়াখালির সার্কেল ইন্সপেক্টরের উপর দেওয়া হয়েছে। সোমবার চুঁচুড়া জেলা হাসপাতালে মৃত শিশুর মৃতদেহের ময়নাতদন্ত হয়। গ্রামীণ পুলিশের ডিএসপি (ডিএন্ডটি) প্রিয়ব্রত বক্সি জানিয়েছেন, ধৃত অভিযুক্ত প্রৌঢ়কে এদিন চুঁচুড়া আদালতে পেশ করে পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হুগলি গ্রামীণ জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার এবং অন্যান্য পদস্থ আধিকারিকেরা। ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাসিন্দা এবং নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন তাঁরা। পুলিশ সুপার এই মামলার তদন্তের সহায়তার জন্য হুগলি জেলার অভিজ্ঞ অফিসারদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গড়ার নির্দেশ দিয়েছেন। 

মৃত শিশুর বাবা জানিয়েছেন, মেয়ে মাংস খেতে চেয়েছিল। বাজারে গিয়েছিলেন মাংস কিনতে। বাড়ি ফিরে দেখেন মেয়ে নেই। খুঁজতে গিয়ে দেখেন প্রতিবেশীর বাড়িতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে রয়েছে মেয়ে। দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন তিনি। প্রতিবেশীরাও জানিয়েছেন, অভিযুক্তের স্বভাব ভাল ছিল না। এর আগেও নানা অভিযোগ উঠেছে ওর বিরুদ্ধে। 

এই প্রসঙ্গে ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র বলেছেন, খুব মর্মান্তিক ঘটনা। এই অত্যাচার মেনে নেওয়া যায় না। প্রশাসন সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছে। তিনি জন প্রতিনিধি হিসাবে পরিবারের সঙ্গে কথা বলেছেন। অভিযুক্তের ফাঁসির দাবি করেছেন বিধায়ক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া