সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৪ নভেম্বর ২০২৪ ০২ : ৩১Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: কাউকে কিছু বোলো না মা। তোমরা সবাই ভালো থেকো। সর্বস্ব লুট করে চলে যাওয়ার সময় বাড়ির মহিলাদের উদ্দেশে ডাকাত দল এমনই কথা বলে গেল। ভয়ে কাঁপতে থাকা এক মহিলার হাতে তারা জলের বোতলও তুলে দিল। শনিবার রাতে অভিনব ডাকাতির ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। পুলিশকর্তারাও ডাকাত দলের বিনয়ী ব্যবহারের কথা শুনে হতবাক হয়ে গিয়েছেন। ঘটনার তদন্তে বারাসত জেলা পুলিশ বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের কলাপোল এলাকায় মৃণাল চৌধুরী ও তরুণতপন দেবের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। দু'টি মোটর বাইকে করে দুষ্কৃতী দল ওই এলাকায় এসেছিল। বাড়িতে ঢুকে প্রথমে তারা মহিলাদের দিকে আগ্নেয়াস্ত্র নিশানা করে। তারপর তাদের ঘরের মেঝেতে মাথা নিচু করে বসে থাকতে বলে। বাড়ির পুরুষ সদস্যদের হাতে ধরিয়ে দেওয়া হয় বোমা। নড়াচড়া করলেই ফেটে যাওয়ার ভয়ে পুরুষরা দুষ্কৃতীদের ধরিয়ে দেওয়া বোমা হাতে নিয়ে চুপ করে দাঁড়িয়েছিলেন। তারপর ওই দুষ্কৃতী দল 'অপারেশন' শুরু করে। দুই বাড়ির আলমারি থেকে প্রায় ৩০ ভরি সোনা ও রুপোর গয়না দুষ্কৃতীরা ব্যাগে ভরে। কয়েক হাজার নগদ টাকাও তারা নিয়েছে।
দুষ্কৃতী দলের আগ্নেয়াস্ত্র দেখে চৌধুরী বাড়ির এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। দুষ্কৃতীয়া তাঁকে 'মা' বলে সম্বোধন করে। তারা জিজ্ঞাসা করে, 'কী হয়েছে মা তোমার? জল খাবে?' এক দুষ্কৃতী ওই মহিলার হাতে জলের বোতল ধরিয়ে দেয়। দুই বাড়ির সোনাদানা, টাকা-পয়সা লুট করে চলে যাওয়ার সময় ওই দুষ্কৃতীরা বলে যায়, 'কাউকে কিছু বোলো না মা। তোমরা সবাই ভালো থেকো।'
চৌধুরী পরিবারের সদস্যা অপর্ণা চৌধুরী বলেন, বাড়িতে ঢুকেই দুষ্কৃতীরা সবাইকে গান পয়েন্টে রাখে। তারা বাংলা ও হিন্দি মিশিয়ে কথা বলছিল। অসুস্থ হয়ে পড়লে মা সম্বোধন করে জলও দিয়েছে। অদ্ভূত ঘটনায় ভয় পাওয়ার পাশাপাশি দুষ্কৃতীদের বিনয়ী কথাবার্তায় তারা অবাক হয়েছেন বলে জানা গিয়েছে। দেব পরিবারের গৃহকর্তা তরুণতপন বলেন, ডাকাতদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তারা প্রাণনাশের ভয় দেখিয়ে লুঠপাট করে। এমনকী বাড়ির পুরুষদের হাতে বোমা ধরিয়ে দিয়েছিল। তবে মহিলাদের সঙ্গে তারা কোনও খারাপ ব্যবহার করেনি।
অভিনব কায়দায় ডাকাতের ঘটনায় পুলিশকর্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। বারাসত জেলা পুলিশের পক্ষ থেকে তড়িঘড়ি ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। সিটের মাথায় ইন্সপেক্টর পদমর্যাদার কয়েকজন আধিকারিক রয়েছেন। প্রসঙ্গত, কয়েক মাস আগে পার্শ্ববর্তী বাদুড়িয়াতেও একই রকম কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছিল। সিটের তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, বাদুড়িয়া ও দেগঙ্গার দুই ডাকাতির ঘটনাতে বেশ কিছু মিল রয়েছে। সম্ভবত দুই ঘটনায় একই দুষ্কৃতী দল কাজ করেছে। পুলিশ আপাতত বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে ওই দুষ্কৃতী দলকে জালে ফেলার চেষ্টা করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার