সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২৪ নভেম্বর ২০২৪ ০১ : ৩২Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: একের পর এক অগ্নিকান্ডের ঘটনা। কখনও শহরে আবার কখনও জেলায়। এবার হুগলির সিঙ্গুরে। তুলো কারখানায় ধরল আগুন। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন।
রবিবার বিকেলের কিছু পরে লাগে আগুন। মুহূর্তে দাউদাউ করে জ্বলতে থাকে সব। কারখানাটি অবস্থিত সিঙ্গুর ও পোলবার ঠিক মাঝখানে দিল্লি রোডের ধারে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। সিঙ্গুর ও পোলবা দুই থানার পুলিশই পৌঁছয় ঘটনাস্থলে। ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছিলেন। পরে তাতে হাত লাগায় দমকলবাহিনী।
সূত্রের খবর, এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। শ্রমিকদের সকলকেই কারখানা থেকে নিরাপদে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, কারখানার ভিতরে প্রচুর পরিমাণে তুলো মজুদ থাকায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। তবে কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার সকালে আগুন লাগে মহানগরে। স্থানীয় সূত্রের খবর, রবিবার সাতটা ২২ নাগাদ স্থানীয়রা হঠাৎ আগুন দেখতে পান ১০৩, উল্টোডাঙা ঠিকানায়। তৎক্ষণাৎ দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে হাজির হয় ছ' টি ইঞ্জিন। প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও, ১০থেকে ১২টি বেড়ার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে। সূত্রের খবর, ছয়টি ঝুপড়িতে আগুন লাগলেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েকটি ঝুপড়ি ভাঙতে হয়।
ঘিঞ্জি এলাকায় অগ্নিকাণ্ডের কারণে আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। এখন আতঙ্কের পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও পরপর ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেঙে পড়েছেন সেখানকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার