সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রাজ্যে অপরাধের সঙ্গে আবারও পাওয়া গেল বিহার যোগ, তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার আরও এক 

Kaushik Roy | ২৪ নভেম্বর ২০২৪ ২৩ : ৪৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউ খুনের ঘটনায় আরও এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করল। ধৃতের নাম অজয় পাশোয়ান ওরফে ভিকি। শনিবার রাতে বিহারের গোপালগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সেখান থেকে ট্রানজিট রিমান্ডে তাকে ব্যারাকপুরে আনা হচ্ছে। সব মিলিয়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। গত ১৩ নভেম্বর রাজ্যে ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃণমূল নেতা অশোক সাউ। তিনি ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের দলের প্রাক্তন সভাপতি ছিলেন। অশোকবাবু সেদিন বাড়ির অদূরে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন।

 

 

 

দুষ্কৃতীরা অতর্কিত সেখানে হামলা চালায়। অশোকবাবুকে লক্ষ্য করে তারা পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। দুষ্কৃতীদের গুলি তাঁর পেটে লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি দোকানের মধ্যে লুটিয়ে পড়েন। তারপর দুষ্কৃতীরা চার নম্বর বাসস্ট্যান্ড চত্বরে এলোপাথাড়ি বোমাবাজি করতে করতে চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি অশোক বাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া নিজে ঘটনাস্থলে পৌঁছন। ঘটনার তদন্তে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সিট গঠন করে।ব্যারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস সিটের দায়িত্বে রয়েছেন। সিটের আধিকারিকরা ঘটনার তদন্ত নেমে জানতে পারে, ২০২০ সালে ভাটপাড়ার পালঘাট রোডে আকাশ সাউ নামে এক সমাজবিরোধীকে পিটিয়ে মারা হয়।

 

 

 

সে ছিল মাদক পাচারের চাঁই। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও রাহাজানি-সহ আরও বেশ কিছু অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ ছিল। ‌ওই ঘটনায় অভিযুক্ত ছিলেন তৃণমূল নেতা অশোক। অভিযোগ, দাদার খুনের বদলা নিতে নিহত আকাশের দাদা সুজল সাউ ২০২৩ সালে অশোককে একবার খুনের চেষ্টা করে। যদিও বরাত জোরে সেবার তিনি বেঁচে গিয়েছিলেন। কিন্তু সুজল অশোকের কিছু ছাড়েনি। বুধবার অশোক চায়ের দোকানে বসেছিলেন। দুষ্কৃতীরা সেখানে গিয়ে তাঁকে গুলি করে খুন করে। নিহত অশোকের পরিবারের পক্ষ থেকে জগদ্দল থানায় সুজল-সহ তিন জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে ঘটনার পরের দিন পুলিশ কাউসার আলি নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। কাউসারকে জেরা করে পুলিশ তৃণমূল নেতা খুনের ঘটনায় সুজন পাশোয়ানের জড়িত থাকার কথা জানতে পারে। ১৬ নভেম্বর ভোররাতে টিটাগড়ের একটি গোপন ডেরা থেকে পুলিশ সুজনকে গ্রেপ্তার করে।  ধৃত কাউসার ও সুজনকে জেরা করে পুলিশ তৃণমূল নেতা খুনের মূল অভিযুক্ত সুজল সাউয়ের অবস্থান জানতে পারে।

 

 

 

রাজ্য পুলিশের এডিজি সিআইডি বিশাল গর্গ ও ব্যারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাসের নেতৃত্বে মূল অভিযুক্ত সুজল সাউকে ধরতে বিশেষ পরিকল্পনা করা হয়। সেইমতো ১৮ নভেম্বর ভোররাতে বিহারের গোপন এক ডেরা থেকে সুজলকে পুলিশ পাকড়াও করে। সঙ্গে আরও এক দুষ্কৃতীকে পুলিশ পাকড়াও করে। ধৃতরা এখন পুলিশি হেপাজতে রয়েছে। তাদের জেরা করে তৃণমূল নেতা খুনের ঘটনায় অজয় পাশোয়ানের জড়িত থাকার কথা জানতে পারে। সিটের তদন্তকারীরা বিহারে ওত পেতে ছিলেন। অবশেষে গোপালগঞ্জের এক ডেরা থেকে শনিবার গভীর রাতে পুলিশ অজয়কে পাকড়াও করে। ট্রানজিট রিমান্ডে সেখান থেকে তাকে ব্যারাকপুরে আনা হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া