সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাড়ি থেকে উধাও চার বছরের শিশু, খুঁজতে তৎপর পুলিশ, ওড়ানো হল ড্রোন

দেবস্মিতা | ২৩ নভেম্বর ২০২৪ ০৫ : ১৫Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সকাল থেকে তোলপাড় হুগলির গুপ্তিপাড়া। মাত্র চার বছরের শিশু কীভাবে সকাল আটটা থেকে উধাও হয়ে গেল, সেটা ঠাওর করে উঠতে পারছে না পরিবার। প্রশাসনও এখনও এই ঘটনার কোনও সূত্র খুঁজে পায়নি। তবে, নিখোঁজ শিশুর সন্ধানে এলাকায় কার্যত চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকায় ওড়ানো হচ্ছে ড্রোন। 

 

 

পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, শনিবার সকাল আটটার পর থেকে নিখোঁজ হয়ে যায় শিশুটি। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে ছিল নীল রঙের সোয়েটার ও জিন্সের হাফপ্যান্ট।পরিবারের লোকেরা আশেপাশে শিশুটির খোঁজ না পেয়ে দ্রুত খবর দেয় পুলিশে। দ্রুত ব্যবস্থা নেয় পুলিশও। অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করে সন্ধান করা হয় শিশুর। শনিবার রাত পর্যন্ত যদিও শিশুটির সন্ধান পায়নি। 

 

 

বর্তমানে অপরাধী শনাক্ত করতে এই ড্রোনের ব্যবহার করছে পুলিশ। এক্ষেত্রেও এলাকার প্রতিটি কোণ খতিয়ে দেখা হচ্ছে, বিশেষ করে দেখা হচ্ছে ঘন গাছপালা ও জনবসতিহীন জায়গাগুলো। এ ছাড়া স্থানীয় এলাকায় থাকা কয়েকটি বড় ডোবা ও পুকুরে বিশেষভাবে তল্লাশি চালানো হয়েছে। জানা গিয়েছে, পুলিশকর্মীরা নিজেরাই জলে নেমে তল্লাশি চালাচ্ছেন। 

 

 

গোটা ঘটনা হুগলি গ্রামীণের পুলিশ সুপার, বলাগড়ের সিআই এবং গুপ্তিপাড়া থানার ওসি-র নজরদারিতে চলছে। রয়েছে বিশাল পুলিশবাহিনী। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। মাইকিং করে চাওয়া হচ্ছে সাধারণ মানুষের সহায়তা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া