রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মন্ত্রীর সঙ্গে সফল বৈঠক, কমতে চলেছে আলুর দাম জানিয়ে দিলেন ব্যবসায়ীরা

দেবস্মিতা | ২৩ নভেম্বর ২০২৪ ০১ : ৪২Debosmita Mondal

মিল্টন সেন, হুগলি: মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাইকারি বাজারে আলুর দাম কমালেন ব্যবসায়ীরা। শনিবার বিকেলে হরিপাল পঞ্চায়েত সমিতির মিটিং হলে আলুর বাজারদর নিয়ন্ত্রণে এক উচ্চপর্যায় বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, সুফল বাংলার প্রজেক্ট ডিরেক্টর গৌতম মুখার্জী, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জী ও রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশনের সভাপতি পতিতপাবন দে সহ আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকরা।

 

 

 

বৈঠক শেষে রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, কলকাতার বাজারে ৩০ টাকার মধ্যে থাকবে আলু। কলকাতার বাজারে আলুর দামে রাশ টানতে হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী। শুক্রবার নবান্নে আলুর দাম নিয়ন্ত্রনে টাস্কফোর্সের বৈঠক হয়েছে। গত বৃহস্পতিবার ভিন রাজ্যে আলু রপ্তানি এবং আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপরই বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে আনতে বৈঠক ডাকা হয়। হুগলি জেলায় উৎপাদিত আলু যায় কলকাতার বাজারে। ক্রমাগত সেই আলুর দাম চড়তে থাকায় তা কমাতে উদ্যোগী হয় রাজ্য সরকার। 

 

 

 

মুখ্যমন্ত্রী আলুর দাম নিয়ন্ত্রণে আনার দায়িত্ব দেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে। ভিন রাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে সরাসরি নিষেধাজ্ঞা জারি না করা হলেও, আলুর দাম কমাতে ব্যবসায়ীদের দু'দিন সময় দেওয়া হয়। হরিপালে সেই বিষয় নিয়েই হয় দীর্ঘ বৈঠক। প্রায় দেড়ঘন্টা বৈঠক শেষে ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি জানান, সাতাশ টাকা কেজিদরে বিক্রি হচ্ছিল জ্যোতি আলু। তাঁরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবার থেকে ছাব্বিশ টাকায় আলু দেওয়া হবে। সোমবার থেকে বাজারে ওই দামে আলু পৌঁছে যাবে। ভিন রাজ্যে আলু যেমন যাচ্ছে তেমনই যাবে। এখনও হিমঘরগুলোতে প্রায় দশ লক্ষ মেট্রিকটন আলু মজুত রাখা আছে। সরকারি তরফে চলতি নভেম্বর মাসের ত্রিশ তারিখ পর্যন্ত হিমঘর খোলা রাখার কথা। সেই সময়সীমা বেড়ে হতে চলেছে ৩১ ডিসেম্বর। 

 

 

 

বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, আলুর দাম কমাতে শুক্রবার নবান্নে টাস্কফোর্সের মিটিং হয়েছে। সেখানে মুখ্য সচিব মনোজ পন্থ বলেছিলেন আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করতে। সেই অনুযায়ী এদিন মিটিং হয়েছে। সুফল বাংলায় কলকাতায় ২৮ টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে। আগামী সোম-মঙ্গলবার থেকে বাজারে দাম কমার প্রভাব নজরে পড়বে। বৈঠকের পর ব্যবসায়ীরা এমনটা জানালেও খুচরো বাজারে দাম কী থাকছে সেটাই এখন দেখার।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া