বুধবার ০৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Moumita Basak | ২৩ নভেম্বর ২০২৪ ০০ : ০৬Moumita Basak
আজকাল ওয়েবডেস্ক: এবার হবে রোবটিক প্রযুক্তির সাহায্যে মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার। পূর্ব ভারতে চিকিৎসাক্ষেত্রে প্রথমবার এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মেরুদণ্ডে অস্ত্রোপচারের সূচনা করল এইচপি ঘোষ হাসপাতাল। কলকাতার শহরের 'দ্য স্প্রিং ক্লাব'-এ একটি অনুষ্ঠানের মাধ্যমে মেজর-এক্স রোবোটিক সিস্টেম চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অস্ত্রোপচারের সময় কীভাবে বোবটিক সিস্টেম কাজ করবে, তাও হাতেকলমে দেখানো হয়েছে 'দ্য স্প্রিং ক্লাব'-এর অনুষ্ঠানে। এই প্রযুক্তি ব্যবহার করলে অস্ত্রোপচার নির্ভুল হবে বলে আশাবাদী চিকিৎসকরা। এই প্রযুক্তির ব্যবহারে করা অস্ত্রোপচারের পর রোগীও দ্রুত সুস্থ হয়ে উঠবে, এমনটাই মনে করছেন চিকিৎসকরা। এইচপি ঘোষ হাসপাতালের হাত ধরেই এই প্রথম মেরুদণ্ডের চিকিৎসায় এই ধরনের প্রযুক্তি পেল পূর্ব ভারত।
অস্ত্রোপচারে রোবোটিক সিস্টেম সূচনার বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক সৌম্যজিৎ বসু, চিকিৎসক ইন্দ্রজিৎ রায় এবং চিকিৎসক তৃণাঞ্জন সারেঙ্গির মতো অস্থি বিশেষজ্ঞ এবং শল্যচিকিৎসা বিশেষজ্ঞেরা। ছিলেন এইচপি ঘোষ হাসপাতালের সিইও সোমনাথ ভট্টাচার্য।
মেরুদণ্ডের জটিল সমস্যা ও তার চিকিৎসা, অস্ত্রোপচার এবং তাতে অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগের সুবিধা এবং অসুবিধাগুলি নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা।
এইচপি ঘোষ হাসপাতালের সিইও সোমনাথ ভট্টাচার্য বলেন, এইচপি ঘোষ হাসপাতালেই রোবটের সহায়তায় মেরুদণ্ডে অস্ত্রোপচারের বাস্তবায়ন হল। এই উদ্যোগ হাসপাতালের তরফে রোগীদের যত্নশীলতার প্রমাণ দেয়। পাশাপাশি চিকিৎসাক্ষেত্রে রোগীদের সর্বোৎকৃষ্ট পরিষেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কতটা বদ্ধপরিকর, তারও প্রমাণ দেয় এইচপি ঘোষ হাসপাতালের এই অত্যাধুনিক ব্যবস্থা। এই সিস্টেমের মধ্য দিয়ে পূর্ব ভারতে মেরুদণ্ডের অস্ত্রোপচারে একটি নতুন যুগের সূচনা হল। যার নেতৃত্ব দিতে পেরে এইচপি ঘোষ হাসপাতাল ইউনিট গর্বিত। শুধু রোবট প্রযুক্তিই নয়, মেরুদণ্ডের চিকিৎসায়ও অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় এখানে। এখানে ডিজিটাল এক্স-রে থেকে শুরু করে, অ্যাডভান্সড এমআরআই, ইলেকট্রোফিজিওলজি, ১২৮-স্লাইস সিটির পরিষেবা পেয়ে থাকেন রোগীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ