সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ২৩ নভেম্বর ২০২৪ ২২ : ১৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের কয়েক লক্ষ বিড়ি শ্রমিকের দীর্ঘ দিনের দাবি মেনে গত সেপ্টেম্বর মাসে মুর্শিদাবাদে বিড়ি শ্রমিক ইউনিয়ন এবং বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আলোচনার পর মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ,পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং ঝাড়খণ্ডের পাকুড় জেলার বিড়ি শ্রমিকদের মজুরি ১৭৮ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ২০২ টাকা। কিন্তু অভিযোগ, মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকায় বর্ধিত এই মজুরি বিড়ি শ্রমিকরা হাতে পাচ্ছেন না। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে বিক্ষোভে ফেটে পড়লেন রঘুনাথগঞ্জের মিঠিপুর, রামেশ্বরপুর-সহ একাধিক এলাকার শতাধিক বিড়ি শ্রমিক।
বিক্ষোভরত বিড়ি শ্রমিকরা অভিযোগ, গত তিন বছর ধরে তারা এক হাজার বিড়ি তৈরির জন্য ১৭৮ টাকা মজুরি পাচ্ছিলেন। নতুন চুক্তির ভিত্তিতে নভেম্বর মাসের ১ তারিখ থেকে এক হাজার বিড়ি তৈরির জন্য তাদের ২০২ টাকা মজুরি পাওয়ার কথা ছিল। এখন তাঁরা এক হাজার বিড়ি জমা করলে একাধিক 'মুন্সি' লগবুকে এক হাজারের পরিবর্তে ৯০০ বিড়ি জমা নথিভুক্ত করছেন এবং বিড়ি শ্রমিকদেরকে ১৮৬ -১৯৮ টাকা পর্যন্ত মজুরি দিচ্ছেন। তাঁদের আরও অভিযোগ, জঙ্গিপুর মহকুমার বেশিরভাগ মুন্সি, বিড়ি শ্রমিকদের কাছ থেকে চার 'মুঠা' (প্রায় ১০০ বিড়ি) অতিরিক্ত হিসেবে কেটে নিচ্ছেন। এর পাশাপাশি 'ছাঁট' হিসেবেও মুন্সিরা প্রচুর বিড়ি বাদ দিতে শুরু করেছেন।
জঙ্গিপুর মহকুমার বিড়ি শ্রমিকদের সংগঠন 'জয়েন্ট অ্যাকশন কমিটি'র অন্যতম নেতা রুহুল আমিন বলেন, "নভেম্বর মাস থেকে বর্ধিত মজুরি চালু হওয়ার পর বেশিরভাগ জায়গা থেকেই আমরা খবর পাচ্ছি একাধিক মুন্সি নানা 'অজুহাতে' বিড়ি শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দিচ্ছেন না। তার ফলে নতুন মজুরি চালু হলেও এখানকার বেশিরভাগ শ্রমিক সেই সুবিধা এখনও পাননি।" তিনি আরও বলেন, "জঙ্গিপুর মহাকুমায় প্রায় ১০-১১ লক্ষ বিড়ি শ্রমিক রয়েছে। শ্রমিকদের কাছ থেকে মুন্সিরা বিড়ি সংগ্রহ করে যখন মালিকদের কাছে জমা করতে যান সেখানেও মুন্সিদের কাছ থেকে অতিরিক্ত বিড়ি নেওয়া হয়। এর ফলে মুন্সিরা প্রথম থেকে বিড়ি শ্রমিকদেরকে শোষণ করে তাঁদের কাছ থেকে অতিরিক্ত বিড়ি সংগ্রহ করে রাখছেন।"
ঔরঙ্গাবাদ বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার জৈন বলেন, "নতুন চুক্তি অনুযায়ী ঔরঙ্গাবাদ ও ধুলিয়ান বিড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা বর্ধিত মজুরি মুন্সিদেরকে দিচ্ছেন বিড়ি শ্রমিকদের দেওয়ার জন্য। বিড়ি শ্রমিকরা তা পাচ্ছেন কি না আমাদের জানা নেই। এই বিষয়টি দেখার দায়িত্ব বিড়ি শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের। সংগঠনের নেতারা বিষয়টি আমাদের নজরে আনলে আমরা সংশ্লিষ্ট মুন্সিদের সাথে কথা বলব এই সমস্যার সমাধানের জন্য।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার