সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | উপনির্বাচনে নৈহাটিতে ২১-এর থেকেও ভোট কমল বামেদের, প্রতীক চেনানো যায়নি বলে সাফাই 

Riya Patra | ২৩ নভেম্বর ২০২৪ ২১ : ৪৪Riya Patra

 

আজকাল ওয়েবডেস্ক: নৈহাটি বিধানসভায় বড়সড় ধাক্কা খেল বাম। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাম প্রার্থী যত ভোট পেয়েছিলেন সেই তুলনায় পঞ্চাশ শতাংশের থেকেও কম ভোট পেল বাম সমর্থিত লিবারেশন। শোচনীয় পরাজয় হল লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদারের। ফলাফলের নিরীখে  ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী ইন্দ্রানী কুণ্ডু মুখার্জি পেয়েছিলেন ১৫,৮২৫ ভোট। ২০২৪য়ে উপনির্বাচনে বাম সমর্থিত লিবারেশন প্রার্থী পেয়েছেন ৭৫৭৪ ভোট।‌ ২১-এর তুলনায় ২৪-এর উপনির্বাচনে বাম শিবিরে ৮,২৫১টি কম ভোট ঢুকেছে।  

অথচ এই বিধানসভা একসময় পরিচিত ছিল বামেদের শক্ত ঘাঁটি হিসেবে। রাজ্যে ১৯৭৭ সালে যখন বামেরা ক্ষমতায় এসেছিল তার অনেক আগেই নৈহাটিতে শক্তপোক্ত ছিল বাম ব্যাটন। সিপিএম নেতা এবং বাম সরকারের মন্ত্রী রঞ্জিত কুন্ডু এই নৈহাটি বিধানসভা থেকেই পরপর তিনবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বলতে গেলে যে উত্তর ২৪ পরগণা জেলা একদা ছিল বামেদের দুর্ভেদ্য দুর্গ সেখানে নৈহাটি বাম রাজনীতির মানচিত্রে ছিল একটি উজ্জ্বল বিন্দু। 

আগেরবার থেকে এবার ভোটের ফলাফলে এই বিশাল তফাতের কারণ কী? এই অঞ্চলের যারা  'কমিটেড' বাম ভোটার তাঁরা কি লিবারেশনের সঙ্গে বামেদের এই জোট মেনে নিতে পারেননি?  উত্তরে লিবারেশন প্রার্থী দেবজ্যোতি মজুমদার বলেন, 'প্রচারের জন্য সময় ছিল ১৯ দিন। তার মধ্যে উৎসবও ছিল। ফলে সেই হিসেবে দেখতে গেলে মাত্র ৮ দিন সময় পেয়েছিলাম। সেজন্য সবার কাছে পৌঁছন সম্ভব হয়নি। আরও একটি বড় বিষয় হল 'প্রতীক'। যার সঙ্গে আমরা সকলের সঙ্গে বিশেষ করে সমস্ত বাম ভোটারকে পরিচিত করতে পারিনি। ফলে ইভিএম-এ অনেকেই প্রতীক বুঝতে না পারার জন্য কম ভোট পড়েছে।' আর কমিটেড ভোটার? তাঁরাও কি লিবারেশন প্রার্থীকে কম ভোট দিয়েছেন? দেবজ্যোতি জানা, 'কমিটমেন্ট শব্দটা কিন্তু এখন অনেকটাই ছোট হয়ে এসেছে।' 

 সিপিএমের কলকাতা জেলা কমিটির সম্পাদক ও দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কল্লোল মজুমদার নিজেও মনে করেন নৈহাটিতে তাঁদের প্রার্থীর প্রতীক-এর সঙ্গে সকলকে শেষপর্যন্ত পরিচিত করা যায়নি। তাঁর কথায়, 'প্রার্থীর প্রতীককে যথেষ্ট পরিচিত করা যায়নি। প্রত্যন্ত অঞ্চলে যদি ঘরে ঘরে প্রতীককে পরিচিত না করা যায় তবে একটা সমস্যা তৈরি হয়। এরকম কিছু সমস্যা হচ্ছিল বলে শেষদিকে ওখানকার নেতা-কর্মীরা বলছিলেন। সেইসঙ্গে আরও একটা কথা মনে রাখতে হবে কমিটেড ভোটার বলতে আমরা যেটা বুঝি সেটা কোনও রাজনৈতিক দলেরই বিরাট সংখ্যায় হয় না।' 

প্রতীকই যদি সমস্যা হয় তবে সিপিএম কি নিজ প্রার্থী দিলে ভালো করত? কল্লোল বলেন, 'দেখুন প্রতীক একটি বড় বিষয়। অনেকের কাছে হয়ত পৌঁছন গেছে কিন্তু প্রতীক নিয়ে তাঁকে পরিচিত করতে পৌঁছন যায়নি। এরকম কিছু হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। যদিও এটা একটা কারণ হলেও সমস্ত কারণ নয়।' এর পাশাপাশি তাঁর দাবি, উপনির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহটাও কিছুটা কম থাকে। 

যদিও তৃণমূল লিবারেশন ও সিপিএম, দুই তরফের দাবিই নস্যাৎ করেছে। প্রাক্তন সাংসদ ও তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বাজে যুক্তি। আসলে সিপিএম নিজেও জানত তারা হারবে। সেজন্যই লিবারেশনকে দাঁড় করিয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া