সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | পর্যটকদের জন্য সুখবর, দিঘায় হোটেলে গুণতে হবে না বাড়তি কড়ি, বড়দিনের আগেই পদক্ষেপ প্রশাসনের

Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ২৩ নভেম্বর ২০২৪ ২০ : ০৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সামনেই বড়দিনের ছুটি। মন্দারমনির হোটেলগুলি নিয়ে টানাপড়েনের ফলে ডিসেম্বরের ছুটিগুলোতে পর্যটকদের ভিড় দিঘায় আছড়ে পড়তে পারে বলে মনে করছে জেলা প্রশাসন। দিঘায় ঘুরতে এসে হোটেল ভাড়ায় নিতে গিয়ে পর্যটকদের যাতে বাড়তি টাকা গুণতে না হয় সে জন্য ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এর পাশাপাশি পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাঁটো করা হচ্ছে। 

সামনে ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি থেকে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি পর্যন্ত দিঘাতে পর্যটকদের সমাগমের কথা মাথায় রেখে দিঘা জুড়ে বাড়তি নজরদারির জন্য প্রায় ৩৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। সমুদ্রস্নানে থাকা পর্যটকেরা যাতে কোনও সমস্যায় না পড়েন তার জন্য নামানো হচ্ছে সাতটি স্পিডবোট। সারাক্ষণ নজরদারি চালানো হবে। ফি-বছর ভিড়ের চাপে অনেকবার দুর্ঘটনার কবলে পড়েছেন পর্যটকেরা। সমুদ্রে তলিয়ে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে অনেক পর্যটকের। তা এড়াতেই এ বার বোটে নজরদারি। এই সময় বেশ কিছু হোটেল কর্তৃপক্ষ রুমের ভাড়া খেয়ালখুশি মতো বাড়িয়ে দেন। সে কথা মাথায় রেখে প্রশাসন কড়া ব্যবস্থা নিতে চলেছে। হোটেলগুলিকে ঘরের ভাড়ার তালিকা রিসেপশনে পর্যটকদের জ্ঞাতার্থে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাখতে হবে কমপ্লেন বক্স। পাশাপাশি পুলিশ প্রশাসনের হেল্পলাইনেও অভিযোগ জানাতে পারবেন পর্যটকেরা। এর পরেও কেউ বাড়তি ভাড়া চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। গোটা ব্যবস্থার তত্ত্বাবধানের জন্য একটি এজেন্সিকেও দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সিসিটিভির ফুটেজে দিঘা থানা ও দিঘা কোস্টাল থানা সারাক্ষণ নজরদারি চালাবে। দিঘায় বেড়াতে এসে পর্যটকেরা সর্বস্বান্ত হওয়ার খবর অনেকবারই পাওয়া গেছে। বেড়াতে এসে যাতে কোনভাবে সমস্যা তৈরি না হয় এই ব্যবস্থা বলে জানা গেছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

দীঘা হোটেলিয়ারর্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বিপ্রদাস চক্রবর্তী বলেন, "প্রশাসনের এমন উদ্যোগ ভাল। তবে, দিঘা জুড়ে এখন আর কেউই তেমন বাড়তি ভাড়া নেয় না। ভিড়ের সময় কেউ বাড়তি ভাড়া নিয়ে থাকলে অভিযোগ পেলেই অ্যাসোসিয়েশনও ব্যবস্থা নেবে। এ বার মন্দারমনির অধিকাংশ হোটেলগুলি নিয়ে আইনি জটিলতার কারণে দিঘায় ব্যাপক বুকিং হচ্ছে। এ বার নজরকারা ভিড় হতে পারে দিঘাতে।"

পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, "ভিড়ের মধ্যে পর্যটকদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। ২৫ ডিসেম্বর থেকে চালু করা হবে ব্যবস্থা।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া