সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Atish Sen | লেখক: Abhijit Das ২৩ নভেম্বর ২০২৪ ১৯ : ২৫Abhijit Das
অতীশ সেন: উত্তরবঙ্গের বিজেপির গড়ে উপনির্বাচনে ঘাসফুলের জয়জয়কার। মাদারিহাট এবং সিতাই দুটি আসনেই জয়ী তৃণমূল। আনুষ্ঠানিক ঘোষণা শুধু বাকি। ইতিমধ্যেই তৃণমূল কর্মীরা গণণাকেন্দ্রের বাইরে বিজয়োৎসব শুরু করে দিয়েছেন। সিতাই আসনটি তৃণমূলের দখলে থাকলেও রাজ্যে ক্ষমতায় আসার পর প্রথম মাদারিহাট বিধানসভা আসনটিতে জয়ী হল তৃণমূল।
চা-বলয়ের রাজনীতিতে বিজেপির ক্রমশ শক্তিক্ষয়, গোষ্ঠীকোন্দল এবং গত দু'বার বিজেপি বিধায়ক ও সাংসদদের নির্বাচিত করার পরও এলাকায় তেমন কোনও উন্নয়ন না হওয়ার জেরে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া এ বার তৃণমূলের পালে লেগেছে। ১৯৬৯ সাল থেকে মাদারিহাট আসনটি বামশরিক আরএসপির দখলে। রাজ্যে পরিবর্তনের হাওয়ায় তৃণমূল ক্ষমতায় এলেও ২০১১ সালেও এই আসনে আরএসপির কুমারী কুজুর জয়ী হন। ২০১৬ এবং ২০২১ সালে এই আসনে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জয়ী হয়েছিলেন। সম্ভবত এটি রাজ্যের এক মাত্র আসন যেখানে তৃণমূল এত দিন জয়ের মুখ দেখেনি। এ বারের উপনির্বাচনে এই ট্রেন্ড ভেঙে চুরমার করে দিলেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। মাদারিহাট আসনের দশম রাউন্ড শেষে গণনায় তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর প্রাপ্ত ভোট ৭৯১৮৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল লোহারের প্রাপ্ত ভোট ৫১০১৮। তৃণমূল এগিয়ে ২৮১৬৮ ভোটে। নির্দল প্রার্থী বুদ্ধিমান লামা ৫০৬১ ভোট পেয়ে রয়েছেন তৃতীয় স্থানে। আরএসপি প্রার্থী পদম ওরাওঁ ৩৪১২ ভোট পেয়ে রয়েছেন চতুর্থ স্থানে।
মাদারিহাট আসনে ভোট ঘোষণার পর থেকেই বিজেপির জন বার্লা দলের প্রকাশ্য বিরোধিতা করে বার বার শিরোনামে এসেছিলেন। এরই সাথে চা-বলয়ের শ্রমিক সংগঠনের রাশ কার হাতে থাকবে তা নিয়েও বিজেপি শিবিরের অন্দরে চলছিল দ্বন্দ। বিজেপি প্রার্থীর অতীত তাঁকে তাড়া করে ফিরছিল, বারে বারে উঠে আসছিল তারকেশ্বর লোহার প্রসঙ্গ। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত বন্দোপাধ্যায়-সহ স্থানীয় নেতৃত্ব এই সময় মাটি কামড়ে এলাকায় পড়েছিলেন। এরই সাথে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী পরিকল্পনার বিষয় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মাদারিহাটের জঙ্গল লাগোয়া এলাকার মানুষের সমস্যার পাশাপাশি কৃষি এলাকার মানুষের কাছে পৌঁছে যাওয়ার সুফল ভোটের ফলাফল তৃণমূল পেল বলে মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গে এই হার প্রসঙ্গে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা বলেন, "ওয়ান ম্যান আর্মি এখানে দল চালাচ্ছে। অহঙ্কারের জন্যই বিজেপি এখানে হারল। এই অবস্থার যদি পরিবর্তন না হয় তবে জলপাইগুড়িতে বিজেপির ফল আগামীদিনে আরও শোচনীয় হবে।" উত্তরবঙ্গের রাজনীতিতে বার্লা বনাম আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা'র লড়াই সর্বজনবিদিত। কথাটা তিনি মনোজের উদ্দেশ্যে বলছেন কিনা জানতে চাওয়া হলে বার্লা বলেন, "বুঝে নিন"।
সিতাই-৬ আসনের তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া এবং মাদারিহাট-১৪ আসনের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা ২০২৪-এর লোকসভা ভোটে কোচবিহার এবং আলিপুরদুয়ার থেকে জয়ী হওয়ায় এই আসন দু'টিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ১২ রাউন্ড গণণার শেষে সিতাই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় ১ লক্ষ ২৯ হাজার ৯৮৩টি ভোটে এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ১,৬৫,২০০টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দীপক রায় পেয়েছেন ৩৫,২১৭টি ভোট। কোচবিহার বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত হলেও সিতাই আসনটি ছিল তৃণমূলেরই দখলে। ২০১৬ এবং ২০২১ সালে এই আসন থেকে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া জয়ী হন। তার আগে আসনটি কংগ্রেসের দখলে ছিল। সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়া বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ২০২৪-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে জয়ী হওয়ার পাশাপাশি উপনির্বাচনেও বিপুল ব্যবধানে তৃণমূল সিতাই আসনটিতে পুনরায় নির্বাচিত হওয়ায় কোচবিহারে তৃণমূলের ভিত আরও খানিকটা মজবুত হল। বিজেপির গড়ে শক্তি বাড়িয়ে নিল তৃণমূল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার