সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পদ্ম শিবিরের হাতছাড়া হতে চলেছে মাদারিহাট, ঘাসফুলের জয় শুধু সময়ের অপেক্ষা

Kaushik Roy | ২৩ নভেম্বর ২০২৪ ১৭ : ০৪Kaushik Roy

অতীশ সেন: মাদারিহাট বিধানসভা আসনটি বিজেপির হাতছাড়া হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র। প্রথমবার এই আসনটিতে জয়ী হতে চলেছে তৃণমূল। ভোট গণণার আগে পর্যন্ত বিজেপি ও তৃণমূল দুই দলই এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদী ছিল। কিন্তু শনিবার ভোট গণনার দিন দেখা গেল এই লড়াই কার্যত একপেশে। চতুর্থ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী প্রায় ১৮ হাজার ভোটে এগিয়ে। দ্বিতীয় রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো'র প্রাপ্ত ভোট ছিল ১৮৮৬৮, সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী রাহুল লোহার এর প্রাপ্ত ভোট ৮৯৩৪।

 

 

অর্থাৎ তৃণমূল প্রার্থী এগিয়ে ছিল ৯৯৩৪ ভোটে। তৃতীয় রাউন্ড গণনার শেষে এই ব্যবধান বেড়ে প্রায় ১৪ হাজার ৬১০ গিয়ে দাঁড়ায়। চতুর্থ রাউন্ড শেষে জয়প্রকাশের প্রাপ্ত ভোট ৩৯৩৫৩, রাহুল লোহার এর প্রাপ্ত ভোট ২১৩৭৫। তৃণমূল প্রার্থী জয়প্রকাশ এগিয়ে রয়েছেন ১৭৯৭৮ ভোটে। তৃতীয় স্থানে রয়েছেন নির্দল প্রার্থী বুদ্ধিমান লামা, তাঁর প্রাপ্ত ভোট ২৪১৩। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বড় কোনও অঘটন না ঘটলে এই ব্যবধান কমার সম্ভাবনা নেই। বলা যেতেই পারে, প্রথমবারের মত মাদারিহাট আসনটি তৃণমূলের দখলে আসতে চলেছে। 

 

 

রাজ্যের উপনির্বাচনে অন্য পাঁচটি আসন তৃণমূলের দখলে থাকলেও একমাত্র মাদারিহাট আসনটিতে তৃণমূল কখনো জয়ী হয়নি। ২০১১ সাল পর্যন্ত এই আসনটি বাম শরিক আর.এস.পি'র দখলে ছিল। ২০১৬ সালে এই আসনে প্রথমবার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জয়ী হন। ২০২১ সালের নির্বাচনেও আসনটি ছিল বিজেপির দখলেই। ২০২৪ সালের উপনির্বাচনে প্রথম বারের মত মাদারিহাট আসনটিতে তৃণমূল জয়ী হতে চলেছে তা এখন একপ্রকার নিশ্চিত। চতুর্থ রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী প্রায় ১৮ হাজার ভোটে এগিয়ে যাওয়ার উচ্ছ্বাস দেখা গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া