সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ নভেম্বর ২০২৪ ১৪ : ১৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে শুরু হয়ে গিয়েছে ছয় বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষণা। নিয়ম মত সকাল আটটা থেকে শুরু হয়েছে গণনা। পোস্টাল ব্যালটের গণনা শেষে বর্তমানে ইভিএম গোনা চলছে। তালডাংরায় ১১ রাউন্ড গণনা হবে। নৈহাটিতে ১০ রাউন্ড গণনা হবে। হাড়োয়ায় ১৪ রাউন্ড গণনা হবে। মেদিনীপুরে ১৭ রাউন্ড গণনা হবে। মাদারিহাটে ৯ রাউন্ড গণনা হবে। সিতাইয়ে ১২ রাউন্ড গণনা হবে।
প্রথম রাউন্ডের গণনা শেষে ছয়টির ছয়টিতেই এগিয়ে রয়েছে তৃণমূল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ব্যবধানও। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী ছয়টি আসনের সবকটিতেই বড় জয়ের পথে শাসক দল। নৈহাটিতে প্রায় ৪৮ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। জানা গিয়েছে, সিতাইয়ে প্রথম রাউন্ডের গণনা শেষে ৯৩ হাজার ২০৮ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায়। প্রাথমিক ভাবে হাড়োয়াতেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানে ৫২ হাজার ৫৯৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। মাদারিহাটে ১৭ হাজার ৯৭৮ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মেদিনীপুরে ১৮ হাজার ভোটে এগিয়ে শাসক দল। তালডাঙরায় ১২ হাজার ৬৪২ ভোটে এগিয়ে শাসক দল।
ছয় বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হলেও গোটা বাংলার নজর আটকে রয়েছে উত্তর ২৪ পরগনার নৈহাটির ফলাফলের দিকে। বাংলায় প্রথমবার বামেরা নকশালদের সঙ্গে জোট করে সেখানে ভোটের ময়দানে লড়াই করেছে। তাই, নৈহাটির ফলাফল কী হয়, সেদিকেই গোটা বাংলার নজর থাকছে। সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে রাজ্যের ছয় জন বিধায়ক সাংসদ নির্বাচিত হয়েছেন। তার মধ্যে পাঁচ জন তৃণমূলের বিধায়ক রয়েছেন। রয়েছেন বিজেপিরও এক বিধায়ক। সাংসদ হিসেবে শপথ গ্রহণের আগে ছ'জনকেই বিধায়ক পথ থেকে ইস্তফা দিতে হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি বিধায়কশূন্য ওই ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন করে। গত ১৩ নভেম্বর ছিল ছয় কেন্দ্রের ভোটগ্রহণ। তার মধ্যে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি কেন্দ্র রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার