সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ নভেম্বর ২০২৪ ০১ : ৪৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সরকারি জায়গায় বেআইনি নির্মাণ নিয়ে পঞ্চায়েত প্রধানকে শোকজ করলেন বিডিও। বর্ধমান ২ নম্বর ব্লকের বড়শুল এলাকায় সরকারি জমি দখল করে তৈরি করা হয়েছে একের পর এক দোকান ঘর। স্থানীয় বাসিন্দাদের তরফে অভিযোগ জমা পড়তেই তড়িঘড়ি কাজ বন্ধের নোটিশ জারি করা হয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে। বর্ধমান ২ নম্বর ব্লকের বড়শুল বাস স্ট্যাণ্ড এলাকায় এই নির্মাণ নিয়ে শুরু হয় জল্পনা। সরকারি এলাকায় দোকানঘর নির্মাণ এবং টাকার বিনিময়ে দোকান ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ উঠে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।
এরপরই শুক্রবার বড়শুল-২ নম্বর পঞ্চায়েত প্রধান রমেশচন্দ্র সরকারকে শোকজ করলেন বর্ধমান-২ নম্বর ব্লক আধিকারিক দিব্যজ্যোতি দাস। জানা গিয়েছে, বাজেশালপুর মৌজার অন্তর্গত বড়শুল বাস স্ট্যাণ্ড এলাকাটি পশ্চিমবঙ্গ সরকারের কমিউনিটি ডেভেলপমেন্টের অধীনে। এই এলাকাটির একপাশে কঠিন ও তরল বর্জ্য নিষ্কাশন প্রক্রিয়াকরণের সরকারি প্রকল্প নির্মাণ করা হয়েছে। তার গায়েই পরপর রয়েছে ১৭টি দোকান। কিন্তু, কারা এই দোকান ঘর নির্মাণ করেছে সেই বিষয়ে সরকারি খাতায় কোনও তথ্য নেই।
স্থানীয় সূত্রে খবর, বড়শুল পঞ্চায়েতের প্রধান রমেশ চন্দ্র সরকারের তত্ত্বাবধানে এই নির্মাণ কাজ করা হয়। পঞ্চায়েত প্রধান জানান, ‘আমি চিকিৎসার জন্য বাইরে ছিলাম। বিষয়টি নিয়ে বির্তক তৈরি হওয়ায় তড়িঘড়ি ফিরে আসি। আমাকে বিডিজ শোকজ করেছেন। সোমবার আমাকে সব কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছেন। আমরা বৈঠক করে ঠিক করি পিপিপি মডেলে দোকান ঘর তৈরি করা হবে। সেই কাগজপত্র আছে। বিডিও দিব্যজ্যোতি দাস জানান, ‘প্রধানকে শোকজ করা হয়েছে। দোকান ঘর তৈরির জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলেছি’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার