সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ২২ নভেম্বর ২০২৪ ০০ : ৫৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পায়ে ছোবল মেরেছে বিষাক্ত রাসেল’স ভাইপার (চন্দ্রবোড়া সাপ)। সেটিকে ধরে নিয়ে সটান হাসপাতালে হাজির এক যুবক। দ্রুত চিকিৎসার পর ওই যুবক সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।
পূর্ব বর্ধমানের জামালপুরের বেত্রাগড় গ্রামের বাসিন্দা ওই যুবকের নাম কৌশিক দাশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরনোর সময় তাঁর বাঁ পায়ের পাতায় সাপটি কামড় দেয়। কৌশিক পা ঝাড়া দিলে সাপটি ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়ে। তাঁর শরীরেও আঘাত লাগে। ভয় না পেয়ে ওই যুবক সাপটিকে নিয়ে সোজা হাজির হয় জামালপুর গ্রামীণ হাসপাতালে। কর্তব্যরত ডাক্তারকে সাপটি দেখিয়ে জানান, এই সাপ তাঁকে কামড়েছে। দ্রুত যেন তাঁর চিকিৎসা করা হয়।
হাসপাতালের চিকিৎসক শঙ্খশুভ্র দাশ বলেন, “যে সাপ কামড়েছে সেই সাপ দেখাতে পারলে সঠিক চিকিৎসা হবে এ রকম ধারণা অনেকেরই আছে। বিষয়টি কিন্তু তা নয়। তবে সাপটিকে দেখতে পারলে বোঝা যায় সেটি বিষাক্ত কি বিষাক্ত নয়। ওই যুবককে অ্যান্টিভেনাম দেওয়া হয়েছে। কিছু পরীক্ষার জন্য তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে।“
তবে, কৌশিককে যে সাপটি কামড়েছিল তা বিষাক্ত বলেই জানিয়েছেন বর্ধমানের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) সঞ্চিতা শর্মা। ওই সাপটির ছবি দেখে তিনি বলেন, “সাপটি চন্দ্রবোড়া বা রাসেল’স ভাইপার। যা ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ।” জানা গিয়েছে, কৌশিক সুস্থ হয়ে উঠেছেন। সাপটি মারা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার