সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, দুর্গাপুরে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা

Kaushik Roy | ২২ নভেম্বর ২০২৪ ২৩ : ২১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হুঁশিয়ারি। ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার দুই তৃণমূল নেতা। দুর্গাপুরে গ্রেপ্তার হওয়া এই দুই নেতা রিন্টু পাঁজা ও অরবিন্দ নন্দী বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে রিন্টু দুর্গাপুর কোকওভেন থানার ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার স্বামী ও তৃণমূলের ৩ নম্বর ব্লকের সহসভাপতি। অন্যদিকে অরবিন্দ ওই ব্লকেরই প্রাক্তন সাধারণ সম্পাদক। দুজনের বিরুদ্ধেই লোহা পাচারের অভিযোগ আছে। এবিষয়ে ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারও করা হয়েছে।

 

 

পুলিশ তদন্ত করে দেখছে। শুক্রবার দুজনকে গ্রেপ্তারের পর তাদের দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, দুর্নীতি করলে কাউকেই রেয়াত করা হবে না। তা সে দলেরই হোক বা যেই হোক না কেন। এমনকী নিচু তলার পুলিশকেও সতর্ক করেন তিনি। জানান, কিছু পুলিশ বিভিন্নরকম দুর্নীতির মধ্যে যুক্ত আছে। যা দেখতে তিনি উপস্থিত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশ দেন।

 

 

মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের পরেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সাব-ইনস্পেক্টর মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়। এদিন দলের দুই নেতার গ্রেপ্তারির পর দুর্গাপুর এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা ভি শিবদাসন দাশু বলেন,  তৃণমূল কংগ্রেসের কোনও নেতা বা তাঁর ঘনিষ্ঠ কেউ যদি কয়লা, বালি, লোহা পাচার বা অন্যান্য কোনও অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার পাশে কোন নেতা দাঁড়াবেন না। পুলিশ যাকে গ্রেপ্তার করেছে তার কারন পুলিশ বলতে পারবে। এর মধ্যে দল কোনও ভাবেই যুক্ত হবে না। পুলিশ তার নিজের কাজ করেছে। পুলিশের কাজে দল হস্তক্ষেপ করবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া