সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২২ নভেম্বর ২০২৪ ২১ : ৩১Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি : এবার পশ্চিম আফ্রিকার ঘানার রাস্তায় দাপিয়ে বেড়াবে হাওড়া জেলায় তৈরি ই-রিক্সা 'পথের সাথী'। তোড়জোড় শেষ হয়েছে, সম্প্রতি বাংলার ৩০০ ই-রিক্সা দিচ্ছে সুদূর পশ্চিম আফ্রিকায়। ই-রিক্সা সরবরাহ করছে আন্দুল গ্রাম পঞ্চায়েতের আরগড়ি তরফদার পাড়া এলাকার জালান কমপ্লেক্সে অবস্থিত, সংস্থা জে এস এস ইঞ্জিনিয়ারিং কোম্পানি।
সরবরাহ নয়, সংস্থার তরফে ঘানায় পৌঁছে যন্ত্রাংশ অ্যাসেম্বল করার ট্রেনিংও দেওয়া হবে। সংস্থার দুই কর্ণধার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সমীর সেক এবং তার বন্ধু আবিদ মন্ডল। দুজনেরই বাড়ি হাওড়া জেলার আন্দুলে। শুরু থেকে এই সংস্থার রেডিমেড কাপড় আমদানি রপ্তানির ব্যবসা। ব্যবসা চলে সারা বছর। গত ২০১২ সাল থেকে কাপড়ের ব্যবসার পাশাপাশি ই-রিক্সা তৈরিতে উদ্যোগী হন সমীর বাবু। নিজস্ব প্রযুক্তিতে বাজার চলতি ই- রিক্সার থেকে আলাদা কিছু তৈরির কথা ভাবেন। তৈরি করে ফেলেন অন্যদের থেকে আলাদা ই-রিক্সা।
প্রয়োজনে যে রিক্সা বসার জায়গা খুলে শোয়ার ব্যবস্থা করা যাবে। অর্থাৎ প্রত্যন্ত গ্রামে এই রিক্সা অ্যাম্বুলেন্সের কাজ করবে। কাপড় রপ্তানির মাধ্যমেই ঘনিষ্ঠতা ছিল ঘানার সংস্থা এস কে এফ হোল্ডিংয়ের সঙ্গে। একদিন কাপড় নিতে এসে ওই সংস্থার কর্ণধারের নজর পরে পথের সাথী ই-রিক্সার দিকে। প্রথম দেখাতেই প্রযুক্তি পছন্দ হয়ে যায় তাঁদের। কথা হয় সমীর বাবুর সঙ্গে। কারখানায় গিয়ে খতিয়ে দেখেন ভারতীয় প্রযুক্তিতে ই রিক্সা তৈরির পদ্ধতি।
গত ২০২৩ সালের গোড়া থেকে শুরু হয় কথাবার্তা। ডিসেম্বর মাসে এস কে এফ হোল্ডিং এর সঙ্গে চুক্তি হয় যেএসএস ইন্ডাস্ট্রিজের। অর্ডার মেলে ৩০০ ই-রিক্সার। অবশেষে শুক্রবার কন্টেনার ভর্তি করে পথের সাথী পাড়ি দিল ঘানার উদ্দেশ্যে। এই প্রসঙ্গে সংস্থার কর্ণধার সমীর বাবু জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসের ৩১ তারিখ ঘানার ওই কোম্পানি পেমেন্ট করে দেয়। তারপরেই শুরু হয় অর্ডার সরবরাহ করার তোড়জোড়। তৈরি হয়ে যায় ই-রিক্সা।
সমস্যা দেখা দেয় ৬০০ টি ব্যাটারি নিয়ে। চিন থেকে ব্যাটারি আমদানি করার চেষ্টা করেও লাভ হয়না। ভারতের একাধিক ব্যাটারি কোম্পানিও ওই নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটারি সরবরাহ করতে না পারার কথা জানিয়ে দেয়। শেষে চেন্নাইয়ের সূর্য ব্যাটারি কোম্পানির সঙ্গে চুক্তি হয়। তারাই সমস্ত ব্যাটারি সরবরাহ করে। পরে ই-রিক্সার যাবতীয় যন্ত্রাংশ আলাদা আলাদা করে কন্টেনারে তোলা হয়েছে। সমীর বাবু আরও জানিয়েছেন, কন্টেনার ঘানায় পৌঁছে যাওয়ার পর তিনি সেখানে যাবেন। সেখানে গিয়ে টানা মাসখানেক সেখানে থেকে তিনি ওই সংস্থার কর্মীদের ই-রিক্সা তৈরির ট্রেনিং দেবেন। হাতে কলমে নিয়ে যাওয়া যাবতীয় যন্ত্রাংশ ব্যবহার করে ই-রিক্সা অ্যাসেম্বল করা শেখাবেন। তবে ঘানার রাস্তায় চললেও ই-রিক্সার নাম কিন্তু থাকবে পথের সাথী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার