সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২২ নভেম্বর ২০২৪ ১৬ : ০১Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যজুড়ে তাপমাত্রা কমেছে অনেকটাই। তবে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকায় উত্তুরে হাওয়া গতি হারাবে কিনা তা নিয়ে চিন্তা বেড়েছে আবহাওয়াবিদদের। আপাতত কলকাতা সহ জেলায় জেলায় শীতের শিরশিরানি অনুভূত হচ্ছে। ১৮–১৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা।
হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে জেলায় জেলায়। তবে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। কুয়াশা বেশি থাকার সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দুই ২৪ পরগনা, দুই বর্ধমানে। শনিবার সকালের দিকে কুয়াশা থাকতে পারে দুই বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ০.৪ ডিগ্রি বেশি।
শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকেছে দার্জিলিং ও দুই দিনাজপুর। বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। শনিবার সকালে কুয়াশা বেশি থাকার সম্ভাবনা উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার একাধিক অংশে। রবিবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার একাধিক অংশে। তবে তাপমাত্রা হেরফেরের সম্ভাবনা আপাতত নেই।
এদিকে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। ২৩ নভেম্বর সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর পশ্চিম ও উত্তর–পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূল। সেখানে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার