সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ব্যাগে রাখা টাকা না পেয়ে স্কুলেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মার শিক্ষিকার

Kaushik Roy | ২১ নভেম্বর ২০২৪ ০২ : ০৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ব্যাগে রাখা টাকা না পাওয়ায় ক্লাসের মধ্যেই পড়ুয়াদের পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। প্রতিবাদে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। বুধবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের দিনহাটা ১ নম্বর ব্লকের পুঁটিমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি শিশু শিক্ষা স্কুলে।  পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, বুধবার স্কুলে ক্লাস ঠিকঠাকই চলছিল। কিন্তু দুই পিরিয়ড হয়ে যাওয়ার পর ওই স্কুলের এক সহকারী শিক্ষিকা অনীতা রায় অধিকারী দেখেন তাঁর মানি ব্যাগটি খোলা এবং তার মধ্যে কোনও টাকা নেই। তিনি ছাত্র-ছাত্রীদের ডেকে জিজ্ঞাসা করেন।

 

 

কিন্তু কেউই কিছু বলতে পারেনি।  অভিযোগ, এরপর হঠাৎ ওই শিক্ষিকা রেগে গিয়ে পড়ুয়াদের পোশাক খুলিয়ে পরীক্ষা করেন এবং তাদের মারধর শুরু করেন। ভয়ে সিঁটিয়ে যায় ছাত্র-ছাত্রীরা। জানা গিয়েছে, শেষপর্যন্ত ফোন করে তিনি বাড়িতে জিজ্ঞাসা করলে তাঁর বাড়ির লোক জানান, তিনি টাকা বাড়িতেই রেখে এসেছেন। ছুটির পর পড়ুয়ারা তাদের বাড়িতে গিয়ে সব কথা জানায়।  এদিন সকাল থেকেই স্কুলের সামনে অভিভাবকরা ভিড় জমান। দেখা করতে চান অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে। কিন্তু জানা যায়, তিনি আসেননি। ক্ষিপ্ত অভিভাবকরা স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেন। প্রধান শিক্ষিকা নিজে এসেও ঢুকতে না পেরে যোগাযোগ করেন বিডিও'র সঙ্গে। ঘটনার নিন্দা করে প্রধান শিক্ষিকা বলেন, 'আমি ছুটিতে ছিলাম। অভিভাবকরা আজ আমায় ঘটনার কথা জানান। বিষয়টির জন্য আমি লজ্জা বোধ করছি।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া