সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ট্যাবের টাকার পরে হাওয়া হয়ে যেতে পারে কন্যাশ্রীর টাকাও, সতর্ক করে জেলায়-জেলায় চিঠি রাজ্য প্রশাসনের

Riya Patra | ২১ নভেম্বর ২০২৪ ২৩ : ৪৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ট্যাব কেলেঙ্কারির মতো ঘটনা যেন কন্যাশ্রী'তে না ঘটে। সতর্ক থাকুন। রাজ্যের প্রতিটি জেলাকে সতর্ক করল নারী ও শিশুকল্যাণ দপ্তর। কীভাবে সতর্কতা অবলম্বন করবেন সেই বিষয়ে গত ১৯ নভেম্বর দপ্তরের পক্ষ বেশ কয়েকটি নির্দেশিকা-সহ চিঠি পাঠানো হয়েছে প্রতিটি জেলার জেলাশাসককে। 

ছয় দফার এই নির্দেশিকায় বলা হয়েছে, যে অ্যাকাউন্টগুলি মনে হচ্ছে হ্যাক হয়ে যেতে পারে সেই অ্যাকাউন্টগুলির পাসওয়ার্ড পাল্টে দেওয়ার জন্য। পোর্টালের অপারেটিং সিস্টেম, ব্রাউজার, প্লাগ ইনস এবং এর সঙ্গে সম্পর্কিত সফটওয়্যার যেন 'কারেন্ট' বা 'লেটেস্ট ভার্সান'-এ উন্নীত করা হয়। যে সমস্ত কম্পিউটার সিস্টেম তার প্রয়োগ ও প্রযুক্তি ইতিমধ্যেই পুরনো হয়ে গিয়েছে সেগুলিকে মূল সিস্টেম থেকে সরিয়ে ফেলতে হবে। সফটওয়্যার সুরক্ষায় ফায়ার ওয়ালস ব্যবহার নিশ্চিত করে এর সঙ্গে প্রয়োজনীয় অ্যান্টি-ম্যালওয়ার, অ্যান্টি-রানস্যামওয়ার এবং অ্যান্টি-এক্সপ্লয়েট ব্যবস্থা যোগ করতে হবে। নিয়মিত পরীক্ষা করে দেখতে হবে। এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে ওয়েব ব্রাউজার-এ কোনওরকম ক্রেডেন্সিয়াল রাখা চলবে না। 

এর আগে রাজ্যে 'তরুণের স্বপ্ন' প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার জন্য যে টাকা দেওয়া হয় সেই সম্পর্কিত পোর্টাল-এর বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ফলে বহু পড়ুয়াই ট্যাবের টাকা পায়নি। রাজ্য সরকার যদিও ঘটনার পর পরই জানিয়ে দিয়েছিল কারুর টাকা মার যাবে না।‌ সকলেই টাকা পাবে। 

কলকাতা-সহ গোটা রাজ্যে এই কেলেঙ্কারির ঘটনায় তদন্তে নামে পুলিশ। পুলিশের অভিযানে উঠে আসে এই কেলেঙ্কারির সঙ্গে বিহারের অপরাধীদের যোগসাজশের দিক। এইরকম হ্যাকিং যাতে কন্যাশ্রীর পোর্টালে না হয় সেকথা মাথায় রেখেই রাজ্য সরকারের তরফে এই সতর্কতা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া