সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আগে নিজের প্রয়োজন মিটবে, তারপর আলু-পেঁয়াজ রপ্তানি, মূল্যবৃদ্ধি নিয়ে কড়া নির্দেশ মমতার

Sumit | ২১ নভেম্বর ২০২৪ ২৩ : ১৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক : রাজ্যে আলু-পেঁয়াজের দামে রাশ টানতে উদ্যোগ নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ফের একবার কড়া সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি এদিন বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে আলু-পেঁয়াজ নিয়ে দালালরাজ চলছে। এরাই সমাজকে শেষ করে দিয়েছে। সীমান্ত এলাকা দিয়ে আলু বাইরে চলে যাচ্ছে।

 

রাজ্যকে না জানিয়ে কীভাবে বাইরে রাজ্যের আলু চলে যাচ্ছে সেবিষয়ে এদিন নবান্ন থেকে ক্ষোভ ঝরে পড়ল মুখ্যমন্ত্রী গলায়। তিনি বলেন, বাংলার আলু বাইরে চলে যাচ্ছে অথচ রাজ্য কিছুই জানতে পারছে না। রাজ্য আগে নিজের প্রয়োজন মেটাবে তারপর রপ্তানি নিয়ে চিন্তাভাবনা করা হবে বলে এদিন সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

 

এদিন তিনি বলেন, সীমান্ত কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে সেখান থেকে দেখতে হলে কীভাবে রাজ্যকে না জানিয়ে এখানকার আলু বাইরে চলে যাচ্ছে সেটা দেখবে রাজ্য সরকার। রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী বেচারাম মান্নাকে এবিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দিকে জোর দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

 

মমতা বলেন, ‘আমাদের ৫০ শতাংশ যদি বাইরে বিক্রি হয়ে যায়! আমরাই টাকা দেব, জমি উর্বর করার জন্য টাকা দেব, সংরক্ষণের জন্য টাকা দেব…যারা চাষি তারা করে না। যারা মিডলম্যান আছে তারা এসব করে। যারা দালালি করে সমাজটাকে শেষ করে দিল। দালালির টাকা একে ওকে তাকে ভাগ দেয়। এটা যাতে না হয়, সকলকে এনিয়ে টেক কেয়ার করতে হবে। অ্যান্টি করাপশনকে শক্তিশালী করো। সিআইডিকে ফের ঢেলে সাজাব। কমপ্লেন এলে ক্রশ চেক করো। অনেক সময় ভুল অভিযোগও আসে। ’

 

প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন অংশে এখন আলু-পেঁয়াজের দাম চড়া। সেদিক থেকে দেখতে হলে বাজারে গিয়ে অল্প দামেই আলু-পেঁয়াজ কিনে কাজ সারছেন মধ্যবিত্তরা। বাজারে আলু-পেঁয়াজের দামে রাশ টানতে এবার উদ্যোগ গ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উৎসবের মরসুম শেষ। এবার শীতের আনাগোনা শুরু হয়েছে। তার আগে বাজারে আলু-পেঁয়াজের দাম যেন না বাড়ে সেদিকে নজর দিতে আগেভাগেই আলু রপ্তানিতে রাশ টানলেন মুখ্যমন্ত্রী।   


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া