সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মুখ্যমন্ত্রীর উদ্যোগে হাল ফিরতে চলেছে ১৪ কিমি লম্বা রাস্তার, বেজায় খুশি মুর্শিদাবাদের বাসিন্দারা

Pallabi Ghosh | ২১ নভেম্বর ২০২৪ ২২ : ১৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ বহু মাস ধরে কেন্দ্র সরকারকে অনুরোধ করেও কাজ না হওয়ায় অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে হাল ফিরতে চলেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের জিগড়ি মোড় থেকে এলসিডি ঘাট পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার রাস্তার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার অন্যতম এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কারের কাজ শুরু হল। রাস্তাটি সংস্কারের জন্য রাজ্য সরকার প্রায় সাড়ে ১৩ কোটি টাকা বরাদ্দ করেছে। 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাটি সংস্কার হলে ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ছাড়াও কাঞ্চনতলা, মহেশপুর, অর্জুনপুর, নয়নসুখ, ইমামনগর এবং আশেপাশের আরও কয়েকটি এলাকার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি একসময় মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে চলে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কের অংশ ছিল। তবে বর্তমানে মূল ১২ নম্বর জাতীয় সড়কটির অন্য পথ দিয়ে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে চলে গেছে। 

 

মূল জাতীয় সড়কের অংশ না হওয়ায় জেলার গুরুত্বপূর্ণ এই রাস্তাটিকে সংস্কার করবে তা নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে দড়ি টানাটানি চলছিল বলে প্রশাসন সূত্রের খবর। ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, 'কেন্দ্র সরকারকে বহুবার অনুরোধ করা হয়েছিল প্রায় ১৪ কিলোমিটারের এই রাস্তাটির সংস্কার করার জন্য। কিন্তু বহু আবেদন নিবেদনের পরও কেন্দ্র সরকার কোনও অর্থ বরাদ্দ করেনি। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্যের পূর্ত দপ্তর প্রায় সাড়ে ১৩ কোটি টাকা খরচ করে রাস্তাটির সংস্কার শুরু করেছে। রাস্তা সংস্কার হয়ে যাওয়ার পর ওই এলাকার কয়েক লক্ষ মানুষ উপকৃত হবেন।' 

 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বেহাল অবস্থার মধ্যে পড়েছিল। রাস্তার বিভিন্ন প্রান্তে বড় বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তা সংস্কার হলে গ্রামের অসুস্থ ব্যক্তিদের অ্যাম্বুল্যান্স করে হাসপাতালে যাওয়া ছাড়াও স্থানীয় কয়েকটি বেসরকারি স্কুলে যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা হবে। স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন, রাস্তা সংস্কার হয়ে যাওয়ার পর তাঁরা আরও কম সময়ে ফরাক্কার টাউনে পৌঁছতে পারবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া