সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Tirthankar Das | ২১ নভেম্বর ২০২৪ ২১ : ৪৪Tirthankar
আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগ অনুষ্ঠিত হল শিশুশ্রী, বীরপুরুষ বীরাঙ্গনা সম্মান ২০২৪। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস, অ্যাডভাইজর অনন্যা চক্রবর্তী, সুদেষ্ণা রায়, প্রাক্তন অ্যাডভাইজর প্রসূন ভৌমিক, কার্যনির্বাহী সম্পাদক মহুয়া সাঁতরা, স্পেশাল কনসালটেন্ট সৌমিত্র রায়-সহ কমিশনের অন্যান্য সদস্যরা। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
১৪ নভেম্বর দেশজুড়ে পালিত হয় শিশু দিবস। ১৪-২০ নভেম্বর বাংলায় পালিত হয়েছে শিশু অধিকার সপ্তাহ। প্রতিবছরই শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে দেওয়া হয়ে থাকে এই সম্মান। শিশু অধিকারের ওপর কাজ করেন যে সকল সাংবাদিকরা তাঁদের সম্মানিত করা হয় শিশুশ্রী পুরস্কারে। ৮টি বিভাগে হিন্দি, ইংরেজি, বাংলা এবং ডিজিটাল ও রেডিও বিভাগে 'শিশুশ্রী' সম্মানে সম্মানিত করা হয়েছে সাংবাদিকদের। শিশুশ্রী পুরষ্কার পেলেন দৈনিক ভাস্কর পত্রিকার বিশাল শ্রেষ্ঠা, আজকাল ডট ইনের তীর্থঙ্কর দাস, বর্তমান পত্রিকার মানসুর হাবিবুল্লাহ, সৌমজিৎ সাহা, আনন্দবাজার পত্রিকার সুপ্রকাশ চৌধুরী, টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার মোহাম্মদ আসিফ, সুকুমার মাহাতো, দূরদর্শনের মামুন ফারুক এবং নিউজ ক্লিকের সন্দীপ চক্রবর্তী।
বীরপুরুষ এবং বীরাঙ্গনা সম্মানে সম্মানিত করা হয় সে সকল শিশুদের যারা ছোট বয়সে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সমাজ এবং শিশুদের অধিকার রক্ষা করতে এগিয়ে আসে।
বীরাঙ্গনা সম্মান তুলে দেওয়া হল হাওড়ার জয়শ্রী মন্ডল, রানি, উত্তর ২৪ পরগণার জ্যোতির্ময়ী দাস, পূর্ব বর্ধমানের স্নেহা মন্ডল, পূর্ব মেদিনীপুরের শ্রুতি দাস (নাম পরিবর্তিত), প্রেরণা দাস (নাম পরিবর্তিত), আলিপুরদুয়ারের দিপালী তেলি, ঈশিকা ছেত্রী, উমা গোরে, নদিয়ার নুসরাত মল্লিক (নাম পরিবর্তিত), মারিয়ম খাতুন, মুর্শিদাবাদের দীপিকা (নাম পরিবর্তিত), রাকেশা খাতুন, কলকাতার শিবানী সাউ, সূপর্ণা দাস (নাম পরিবর্তিত), পশ্চিম মেদিনীপুরের মিঠু রায়, দক্ষিণ ২৪ পরগণার পাপড়ি সেন সাঁতরা, রুকাইয়া খাতুন, সংযুক্তা বিশাই, দেবশ্রী অধিকারী (নাম পরিবর্তিত), জলপাইগুড়ির রেণু মুন্ডা, দক্ষিণ দিনাজপুরের পায়েল পাল, উত্তর দিনাজপুরের লায়লা বানু এবং পুরুলিয়ার প্রিয়াঙ্কা মাহাতোর হাতে।
নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার প্রমান দিয়েছে প্রত্যেকে। পাচার হয়ে ফিরে আসা সমাজে হোক বা বাল্য বিবাহহ থেকে সরে আসা, সমাজে অসাধু, অসামাজিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের শায়েস্তা করেছে ওরা।
বীরপুরুষ সম্মানে সম্মানিত করা হল মুর্শিদাবাদের আলম রহমানকে। আলম মাধ্যমিকে ৭০০ এর মধ্যে ৬২৫, উচ্চমাধ্যমিকেও ৫০০-র মধ্যে ৪০২ পেয়েছে এবং সমস্ত প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখেই এসেছে সাফল্য। বীরপুরুষ সম্মান পেল হাওড়ার ধর্মা মাল, দক্ষিণ ২৪ পরগণার দীপ বৈরাগী, আলিপুরদুয়ারের ফিরোজ ওঁরাও, উত্তর ২৪ পরগণার আরমান শেখ, বিশেষভাবে সক্ষম পূর্ব মেদিনিপুরের বাবু সোরেন, ৭ বছর বয়সী কলকাতার শুভ্রজয় ঘোষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার