সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নিজের ঘরেই ডাকাতির ছক, কারণ জানাজানি হতেই চরম পরিণতি ব্যক্তির

Riya Patra | ২০ নভেম্বর ২০২৪ ০৪ : ০৯Riya Patra

অতীশ সেন, ডুয়ার্স: পাওনাদারদের তাগাদা থেকে বাঁচতে ঋণে জর্জরিত ব্যক্তি নিজের বাড়িতেই ডাকাতি করিয়ে পুলিশের জালে ধরা পড়লেন। মঙ্গলবার সন্ধেয় বানারহাট থানা সংলগ্ন শান্তিপাড়া এলাকার একটি বাড়িতে ঢুকে এক ব্যাক্তি আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির মালিকের কাছ থেকে নগদ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। ডাকাতির ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ফুটেজ দেখে অনেকেই তথাকথিত এই ডাকাতির ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন। ভিডিওতে দেখা গিয়েছে হেলমেট পরে এক ব্যক্তি খালি হাতে হেলেদুলে ঘরে প্রবেশ করছেন এবং প্রায় বিনা বাধায় ড্রয়ার থেকে দুটি প্যাকেট বের করে নিয়ে চলে যাচ্ছেন। জেলার পুলিশ সুপার জানিয়েছিলেন, অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই, এর কোনও প্রমাণ পাওয়া যায়নি। 

 

এর পরই পুলিশ অভিযোগকারী ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাতেই ঘটনার সত্যতা সামনে চলে আসে। পুলিশি জেরায় তিনি স্বীকার করেন, কোনও ডাকাতি বা টাকা ছিনতাই এর ঘটনা ঘটেনি। এর পরই সাজানো ডাকাতির পরিকল্পনা করা ব্যবসায়ী এবং হেলমেট পরে ডাকাত সাজা তার বন্ধুকে পুলিশ গ গ্রেপ্তার করেছে। 

 

ঘটনার পর সমীর সরকার জানিয়েছিলেন, মাথায় হেলমেট পরা এক ব্যাক্তি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর বাড়ি থেকে সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। এরপর তিনি বানারহাট থানায় লিখিত অভিযোগ করেন। এই ঘটনার তদন্তে নেমে অভিযোগকারীর বয়ান, তার বাড়িতে থাকা সিসিটিভির ফুটেজ সহ এলাকায় থাকা অন্য বেশ কিছু ক্যামেরার ফুটেজ দেখে পুলিশের মনে সন্দেহ দেখা দেয়। 

 

বুধবার দুপুরে অভিযোগকারী ব্যবসায়ীকে ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। সন্ধেয় তিনি আসল ঘটনা স্বীকার করে নেন। জেলার পুলিশ সুপার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন। তাতে সমীর সরকারকে বলতে দেখা যায় - মেঘলাল নামের তাঁর এক বন্ধুকে ডেকে এনে পরিকল্পনা করে নিজের বাড়িতে তিনি ডাকাতি করিয়েছিলেন। টাকা খোয়া যায়নি, তার বন্ধুর কাছে কোনও আগ্নেয়াস্ত্রও ছিল না। তিনি মিথ্যা অভিযোগ থানায় দায়ের করেছিলেন। ঋণ শোধ করতে না পারার কারণে পাওনাদারদের তাগাদা থেকে বাঁচতেই তিনি ডাকাতির এই নাটকটি সাজিয়েছিলেন।

 

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খন্ডবাহলে উমেশ গণপত জানান, মিথ্যে অভিযোগ দায়েরকারী ব্যবসায়ী সমীর সরকার এবং তাঁর বন্ধুকে জলপাইগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। থানা সূত্রে জানা গিয়েছে, সমীর সরকার এবং রাজা মহম্মদ ওরফে মেঘলাল নামের তাঁর বন্ধুকে বৃহস্পতিবার আদালতে পা ঠানো হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া