সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বরাদ্দ পাঠিয়েছে সরকার, তবু মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা, মিনাখাঁয় তালাবন্দি বিডিও 

Riya Patra | ২০ নভেম্বর ২০২৪ ০৩ : ৩৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বরাদ্দ পাঠিয়েছে সরকার। তবু কাজ করেও মজুরি পাননি গ্রাম উন্নয়ন কর্মীরা। প্রতিবাদে তাঁরা বিডিও ও জয়েন্ট বিডিওকে তালাবন্দি করে রাখলেন। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা মিনাখাঁ ব্লক অফিসে। পরে পুলিশ গিয়ে বিক্ষোভরত গ্রাম উন্নয়ন কর্মীদের বুঝিয়ে বিডিও ও জয়েন্ট বিডিওকে মুক্ত করেন। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় শতাধিক গ্রাম উন্নয়ন কর্মী কাজ করেন। তাঁদের কাজ মূলত পতঙ্গবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করে তোলা। গত সাত বছর ধরে তাঁরা গ্রামে কাজ করে চলেছেন। অভিযোগ, গ্রাম উন্নয়ন কর্মীরা গত কয়েক মাস ধরে টানা কাজ করে গিয়েছেন। কিন্তু সময়মতো তাঁরা তাঁদের মজুরি পাননি। গ্রাম উন্নয়ন কর্মীদের অভিযোগ, বিডিও ও জয়েন্ট বিডিও তাঁদের মজুরি আটকে রেখেছেন। ‌কর্মস্থলে গেলেও তাঁদের অনুপস্থিত দেখিয়ে দেওয়া হচ্ছে। মজুরির দাবিতে ওই কর্মীরা কয়েকবার বিডিও অফিসের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। তারপরও তাঁরা তাঁদের মজুরি পাননি। 

 

বৃহস্পতিবার ওই গ্রাম উন্নয়ন কর্মীরা বিডিও ও জয়েন্ট বিডিওকে অফিসের ভিতরে রেখে বাইরে থেকে তালাবন্ধ করে দেন। গ্রাম উন্নয়ন কর্মী প্রিয়াঙ্কা মণ্ডল বলেন, 'গত সাত বছর ধরে আমরা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় রোদ-ঝড়-বৃষ্টির মধ্যে কাজ করে চলেছি। সরকার আমাদের বরাদ্দ টাকা পাঠিয়েছে। তবু আমাদের পারিশ্রমিকের টাকা বিডিও ও জয়েন্ট বিডিও আটকে রেখেছেন। আমাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য কয়েকজনের পারিশ্রমিকের টাকা আবার দিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ কর্মীর টাকা আটকে রাখা হয়েছে। আমরা চাই, অবিলম্বে আমাদের পারিশ্রমিকের টাকা দিয়ে দেওয়া হোক।' 

 

গ্রাম উন্নয়ন কর্মীদের অভিযোগ সম্পর্কে বিডিও সেলিম হাবিব সরদার ও জয়েন্ট বিডিও সুবীরকুমার রায় কোনও মন্তব্য করতে চাননি। বিডিও বলেন, 'বিষয়টি নিয়ে কথা বলার এক্তিয়ার আমার নেই। যা কিছু বলার জেলাশাসক বলবেন।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া