সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | ৩০০টাকা দৈনিক উপার্জনেই কামাল দেখালেন বাংলার ছেলে, নিট পরীক্ষার ফল দেখে চমকে গেল দেশ

Riya Patra | ২০ নভেম্বর ২০২৪ ০৩ : ২৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বয়স ২১। লক্ষ্য চিকিৎসক হওয়া। কিন্তু স্বপ্নপূরণের পথে বাধা অনেক। তবে সেসব বাধা আটকাতে পারল না সরফরাজকে। দিনে আট ঘণ্টা ইট বওয়ার কাজ, দিনের এতটা সময় কাজ করে মজুরি কেবল ৩০০, অনেকে অনেক কথা শুনিয়েছিলেন পড়াশোনার ঝোঁক দেখে। এবার পাশ করে ফেলেছেন ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা। 

 

২১ বছরের সরফরাজ, পিএম আবাস যোজনার ঘর মাথা গোঁজার ঠাঁই। মা আর ছোট ভাইবোনদের জীবন আর একটু সুখকর করতে বাবার সঙ্গে কাজ করতে যেতেন। এক বা দু' ঘণ্টার কাজ নয়, দিনে নিয়ম করে আট ঘণ্টা, ইট বওয়ার কাজ করেছে সে। দিনে অন্তত ২০০ থেকে ৪০০ ইট বওয়া ছিল তার কাজ। তারপর বাড়ি ফিরে সন্ধেবেলায় পড়াশোনা করেছে। 

 

সর্বভারতীয় সংবাদ সংস্থা বলছে, তাঁর কাছে স্মার্টফোনও নেই পড়াশোনার সহায়তার জন্য। কিন্তু ছোট থেকেই তাঁর সঙ্গে ছিল স্বপ্ন। ছোট থেকে স্বপ্ন ছিল এনডিএতে যোগ দেওয়া। প্রথম ধাপ পাশ করার পর দুর্ঘটনার কবলে পড়ে, মাঝে আসে করোনা মহামারী। তখন থেকেই ইউটিউবে বেশকিছু ভিডিও দেখে নিট পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। ২০২৩ সালে পাশ করেও, অর্থনৈতিক কারণে পড়া শুরু করতে পারেননি। ২০২৪ সালে পুনরায় পরীক্ষায় পাশ করেছেন, এখন চেষ্টা চলছে এনআরএস-এ ভর্তি হওয়ার। 

 

ফিজিক্স ওয়াল্লাহ নামের একটি ইউটিউব চ্যানেল দেখে তিনি বারবার উৎসাহিত হয়েছেন পড়াশোনায়। তেমনটাই জানিয়েছেন সরফরাজ। সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে ওই সংস্থার প্রধান আকাশ পাণ্ডে সরফরাজের পাশে দাঁড়িয়েছেন। তাঁর কলেজের ফি, নতুন ফোনের সঙ্গে দেবেন ৫ লক্ষ টাকার লোন। পরে কোনও সরফরাজের জন্য ওই টাকা ফিরিয়ে দেবেন সরফরাজ। সমাজমাধ্যমে ফিজিক্স ওয়াল্লাহর ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। তাতে সরফরাজের লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন মানুষ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া