সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বন্ধ করে দেওয়া হল সাতটি নার্সিংহোম, ৮৭টি নার্সিংহোমে পাঠানো হল নোটিশ, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের 

Riya Patra | ২০ নভেম্বর ২০২৪ ০২ : ২১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: নিয়ম না মানায় জেলার বেশ কিছু নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল দক্ষিণ ২৪ পরগণা জেলা স্বাস্থ্য দপ্তর। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও লাইসেন্স পুনর্নবীকরণ না করায় ৫১টি নার্সিংহোমকে শোকজ নোটিশ ধরানো হল। সেইসঙ্গে বন্ধ করা হল সাতটি নার্সিংহোম। আরও ৩৬টি নার্সিংহোম কর্তৃপক্ষকে শোকজ করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে। 

 

এবিষয়ে দক্ষিণ ২৪ পরগণা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ মুক্তিসাধন মাইতি বলেন, 'জেলায় ৫১টি নার্সিংহোমের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাদের তরফে লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়নি। এই নার্সিংহোমগুলির কর্তৃপক্ষদের জানিয়ে দেওয়া হয়েছে নিয়ম মেনে তাঁরা যেন নবীকরণ করিয়ে নেয়। এর পাশাপাশি ৩৬টি নার্সিংহোম অনলাইনে নবীকরণ করার সময় প্রয়োজনীয় তথ্য জমা দেয়নি। এদেরকেও শোকজ করা হয়েছে।' এর পাশাপাশি নিয়ম মেনে নার্সিংহোম না চালানোর জন্য সাতটি নার্সিংহোম বন্ধ করে দেওয়া হয়েছে বলে সিএমওএইচ জানিয়েছেন। 

 

কলকাতার উপকন্ঠে এই জেলায় লোকসংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নার্সিংহোম। বিশেষ করে ভাঙড় এলাকায় পথের ধারে কিছুটা দূরে দূরেই গজিয়ে উঠেছে নার্সিং হোম। বেশ কিছু নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ ওঠে ঠিকঠাক সময়ে কাগজপত্র জমা দিয়ে লাইসেন্স পুনর্নবীকরণ না করার। খতিয়ে দেখতে আসরে নামে জেলা স্বাস্থ্য দপ্তর। এরপরেই বেরিয়ে আসে ৫১টি নার্সিংহোম কর্তৃপক্ষ এই কাগজপত্র জমা দেননি। সরাসরি শোকজ করা হয় তাদের। 

 

সিএমওএইচ জানিয়েছেন, নিয়ম মেনে কাগজ জমা করে লাইসেন্স পুনর্নবীকরণ না করায় আপাতত এই নার্সিংহোমগুলিকে শোকজ করা হয়েছে। এরপর তাদের বলা হবে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার। যদি সেই কথাতেও তাদের কর্তৃপক্ষ কর্ণপাত না করেন তখন বাধ্য হয়েই জেলা স্বাস্থ্য দপ্তরকে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া